রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৭

বিট্রেনে যেকোন সময় আঘাত হানতে পারে জঙ্গী সংগঠন আইএস (ভিডিও)

বিট্রেনে যেকোন সময় আঘাত হানতে পারে জঙ্গী সংগঠন আইএস (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জঙ্গি সন্ত্রাসী আইএস এখন ব্রিটেনের মাটিতে বোমা ফাটিয়ে আতঙ্ক ও তছনছ করে দিতে বড় ধরনের ভয়ঙ্কর পরিকল্পণা নিয়ে এগুচ্ছে বলে ব্রিটিশ মেইনস্ট্রিম মিডিয়া স্কাই টেলিভিশনের নিউজের অনুসন্ধানী এক প্রতিবেদনে ওঠে এসেছে।

প্রতিবেদনে দেখানো হয়েছে, দুটো অনলাইন পোস্টিং এবং দুজন- যাদের একজন পুরুষ এবং অপরজন নারী উপযুক্ত প্রমাণ সহ বলছেন, আইএস ট্রেনিং দিচ্ছে কমান্ডোদের এবং ব্রিটেনের ভিতরে তাদের দুজন ঢুকে বোমা ফাটানোর ও বড় ধরনের ক্ষতি করার। বিশেষ করে তাদের টার্গেট ব্রিটেনের রয়্যাল পরিবারের উপর।

[youtube id=”vnheGFPt54E” width=”600″ height=”350″]

স্কাই টেলিভিশন নিউজের করাসপন্ডেন্ট স্টুয়ার্ট রামসী এই প্রতিবেদন ও সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাতকারের চরিত্রে যাদের ভিডিওতে প্রদর্শন করা হয়েছে, বিশেষ করে যে দুজন চরিত্রকে দিয়ে তুলে ধরেছেন রিপোর্টে, তাদের মুখোশ কাপড় দিয়ে ডেকে দেয়া হয়েছে, যাতে পরিচয় লুকানো যায়।

সাহসী সাংবাদিক স্টুয়ার্ট রামসির কাছে আইএস ক্যারেক্টার স্বীকার করেছে, তাদের রিক্রুট সিরিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ব্রিটেনে আঘাত হানার জন্য তৈরি। সে জানিয়েছে, তাদের রিক্রুট এই পুরুষ ও নারী দুজন টুইটারে ও চ্যাটরুমে পোস্টিং দিয়েছে এবং সেটা অনবরত চলবে, তারা ব্রিটেনে হামলা করবে। এক্সট্রিমিস্ট প্রচারণা তাদের থামবেনা এবং তারা এখন তৈরি।

ক্যারেক্টার বলছে, তাদের কম্পিউটর বিশেষজ্ঞ একজন হ্যাকার নাম জুনাইয়েদ হোসেইন, যে বার্মিংহাম ছিলো, সে ইউএস থেকে আইএস হয়ে আর্মস ও ইনফরমেশন টেকনোলজির লজিস্টিক সহ সকল সাপোর্ট সরবরাহ করেছিলো আর্মি পার্সোনাল হিসেবে, যাকে ইউএস আর্মি এক্সপার্ট ও নিরাপত্তা বিশেষজ্ঞরা সনাক্তও করেছিলেন মাস খানেক আগে। ক্যারেক্টারও নিজেদের মুখে বলছে এই জুনাইয়েদ তাদের হ্যাকার।

[youtube id=”mK6cBtgjyfk” width=”600″ height=”350″]

এই জুনাইয়েদ এর স্ত্রী স্যালি জোন্সও কেন্টের বাসিন্দা এখন সিরিয়ায় জুনাইয়েদের পাশাপাশি সেখানে থাকে। শুরু থেকেই এখন পর্যন্ত আইএস রিক্রুট করছে, ট্রেনিং দিচ্ছে যাতে ব্রিটেনে আঘাত (সন্ত্রাসী হামলা ) করতে পারে। ১৮ বছর বয়সী নারী জিহাদিষ্ট সাংবাদিকের প্রশ্নের জবাবে বলে ব্রিটেনে বোমা মারারই তারা ধারণা করছে।

ইতোমধ্যেই স্কাই নিউজ এই পুরো অনুসন্ধানী রিপোর্ট মেট্রোপলটিন এন্টি টেররিষ্ট ইউনিটের কাছেই প্রদান করেছে এবং সানডে টাইমসে এই রিপোর্ট আগামী সপ্তাহে পূণঃপ্রচারিত ও প্রকাশিত হবে বলে স্কাই নিউজ সূত্রে জানা গেছে।

পুলিশের এন্টি টেরোর ইউনিট পুরো বিষয়টি সিকিউরিটি এনালিষ্টদের নিয়ে খতিয়ে দেখছে এবং জানা গেছে এসব ক্যারেক্টারদের কিছু কিছু বিষয় যা বিধৃত হয়েছে পুলিশ রিকগনাইজ করতে সক্ষম হয়েছে। কোন ধরনের সন্দেহ বা টেরর সম্পর্কিত বিষয়ে যে কোন তথ্য জানাতে বা জানতে যোগাযোগ করুন হট লাইন 0800 789 321 অথবা ইমার্জেন্সি ৯৯৯ নাম্বারে।

[youtube id=”qK9xtkTqQ7Q” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026