শীর্ষবিন্দু নিউজ: একাবিংশ শতাব্দির আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নানা ধরনের স্মার্ট প্রেজেন্টশন এবং রেস্ট্ররেন্ট ইন্ড্রাস্ট্রি সকলের সমর্থন নিয়ে আনুষ্টানিক যাত্রা শুরু করলো অনলাইন ওর্ডারিং সিস্টেম প্রোভাইডার শেফ অনলাইন।
১০ আগষ্ট সোমবার মিডিয়ার সাথে লঞ্চিং প্রোগামিং এর মাধ্যমে এই পথচলার সূচনা হয়। স্মার্ট সলিউশন ফর স্মার্ট বিজনেস এই শ্লোগানকে সামনে রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আগত সকল আয়োজক নেতৃবৃন্দ।
বিশিষ্ট রেডিও প্রেজেন্টার লিসা আজিজের উপস্থাপনায় পূর্ব লন্ডনের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন সাংবাদিক ছাড়াও বিপুল সংখ্যক রেস্টুরেন্ট মালিক, ব্যবসায়ী সংগঠনের নেতাসহ কমিউনিটি ব্যাক্তিত্বরা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টেনোলজির সাথে তাল মিলাতে না পারলে রেস্টুরেন্ট ব্যবসা পিছিয়ে পড়বে। আর তাই বর্তমান সময়ের সাথে তাল মিলাতে আমদের এই সাহসী আয়োজন। কমিশন ফ্রি অনলাইন শেফ হতে পারে সত্যিকার অর্থে সহযোগী।
শেফ অনলাইনের ডিজাইকৃত অনলাইন অর্ডার করার কাস্টমার ওয়াবসাইট এর মাধ্যমে যেকোন সময় সহজেই কাস্টারার অর্ডার দিতে পারবেন। এজন্য ই-কমার্স ওয়েব ডিজাইন ও সার্ভিস ৬ মাসের জন্য ফ্রি রাখা হয়েছে। তারপরও যত বিশাল অংকের বিক্রি হোক না কেন শেফ অনলাইন শুধুমাত্র মাসে সামান্য অর্থ চার্জ করবে। যা সপ্তাহে চার্জ হবে ১২ পাউন্ড ২৫ পেন্স। কিন্তু কোন কমিশন দিতে হবে না।