বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫

মৌলভীবাজারে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত সভায় দুদক চেয়ারম্যান বদিউজ্জামান

মৌলভীবাজারে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত সভায় দুদক চেয়ারম্যান বদিউজ্জামান

শীর্ষবিন্দু নিউজ: জনগণের সেবা করার মানসিকতা নিয়ে সরকারি কর্মকর্তাদের কাজ করার আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হাসান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদির মাহমুদ সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি বলেছেন, দুদকের হিসেবে বিআরটিএ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। সেখানে দুর্নীতি কমাতে দুদকের একটি টিম কাজ করছে। দুদক চেয়ারম্যান উল্লেখ করেন, সুইস ব্যাংকে বাংলাদেশের কারো কারো টাকা আছে শোনা যাচ্ছে; কিন্তু কাদের টাকা, সেটা দুদকের জানা নেই। তবে জাতিসংঘ সনদের চুক্তি অনুযায়ী মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্ট রিকুয়েস্ট পাঠানো হয়েছে। বাংলাদেশী কাদের টাকা আছে সে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026