বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩

আপনি কি জানেন? কোন্ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

আপনি কি জানেন? কোন্ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

ইসলাম থেকে ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালা শেষ নবী হযরত মুহাম্মাদ (সা.) এর উম্মতদের উপর দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করেছেন। তবে দিবারাত্রে এমন কিছু সময় আছে যেই সময়ে নামাজকে নিষিদ্ধ করা হয়েছে। মূলত দিবারাত্রে পাঁচটি সময়ে নামাজ পড়া নিষিদ্ধ।

মহানবী (সাঃ) বলেন, (১) “আসরের নামাজের পর সূর্য না ডোবা পর্যন্ত আর কোন নামায নেই এবং (২) ফজরের নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোন নামায নেই।” (বুখারী, মুসলিম, মিশকাত ১০৪১ নং) উক্ববা বিন আমের (রাঃ) বলেন, আল্লাহর রসূল (সাঃ) আমাদেরকে তিন সময়ে নামাজ পড়তে এবং মুর্দা দাফন করতে নিষেধ করতেন; (৩) ঠিক সূর্য উদয় হওয়ার পর থেকে একটু উঁচু না হওয়া পর্যন্ত, (৪) সূর্য ঠিক মাথার উপর আসার পর থেকে একটু ঢলে না যাওয়া পর্যন্ত এবং (৫) সূর্য ডোবার কাছাকাছি হওয়া থেকে ডুবে না যাওয়া পর্যন্ত।

(মুসলিম, আহমাদ, মুসনাদ, আবূদাঊদ, সুনান, নাসাঈ, সুনান, ইবনে মাজাহ্‌, সুনান, মিশকাত ১০৪০ নং) যেহেতু এই সময়গুলিতে সাধারণত: কাফেররা সূর্যের পূজা করে থাকে তাই। (মুসলিম, মিশকাত ১০৪২ নং)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026