শীর্ষবিন্দু নিউজ: ইউরোপ জুড়ে মাইগ্যান্ট যা এখন সবচেয়ে বিপদজনক সমস্যা হয়ে দাড়িয়েছে। আর মাইগ্যান্টদের সাহায্য করতে গ্রীসের আইল্যান্ড কসে বিশাল একটি জাহাজ পাঠিয়েছে দেশটির সরকার।
প্রায় আড়াই হাজার মাইগ্যান্ট এতে আশ্রয় নিয়ে তাদের জাহাজেই তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এসব মাইগ্যান্টদের বেশির ভাগই সিরিয়া ও আফগানিস্থানের। প্রায় দেড়শ হাজার মাইগ্যান্ট সেখানে রয়েছেন বলে জানা যায়্ আইওএম সূত্রে।
জানা যায়, গ্রীসের সীমান্তবর্তী দেশ তুরস্ক। তুরস্কের সমুদ্রসীমার খুব কাছেই গ্রীসের প্রায় ৫টি দ্বীপ আছে। এগুলো হলো লেসবস, কস, কিয়স, সামস এবং ক্রিট। চলতি বছরের জানুয়রিী থেকে জুলাই মাস পর্যন্ত লেসবসে প্রায় ৬১ হাজার সাড়ে ৬ছয় শত, কসে প্রায় ৩৫ হাজার, কিয়সে প্রায় ২২ হাজার, সমাসে প্রায় ১৫ হাজার এবং ক্রিটে প্রায় ২ হাজার মাইগ্যান্ট গিয়ে পৌছেছেন বলে নিশ্চিত করেছে দ্যা ন্যাশনাল অর্গানাইজেশন ফন মাইগ্রেশন বা আইওএম।
আইওএম জানায়, কেই সেখাসে উপস্থিত হোন সাতরে, কেউ বা ডিঙ্গি নোকায়, এছাড়া জীবনের নানা ঝুকি নিয়ে মাইগ্যান্টরা পৌছান। এরপর রেজিস্ট্রেশন করে তার একটি কপি নিয়ে নতুনত জীবনরে আশায় পাড়ি দেন ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশ্যে। িএদের মধ্যে মা-শিশুদের গ্রীসের বিভিন্ন স্টিটে রাত্রি যাপন করতে হচ্ছে অজানা দেশে।
এখানে বিশেষ ভাবে উলে।লখ্য যে, বর্তমান চলমান ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে মাইগ্যান্ট সমস্যা নিয়ে প্রকোট আকার ধারণ করেছে। এই জরুরী সমস্যা মোকাবেলায় ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ইউরো সহায়তা গ্রান্ট করা হযেছে। যার মধ্যে ইতালী পাবে ৫শত ৬০ মিলিয়ন ইউরো। গ্রীস ৪শত ৮৩ মিলিয়ন ইউরো। অন্যান্য মাইগ্যান্ট দেশেও এটা বরাদ্দ খাকবে।