বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩

বাঘের প্রতি ভালোবাসা জানিয়ে ফান্ড জোগাড়ে লন্ডনে উলঙ্গ দৌড়

বাঘের প্রতি ভালোবাসা জানিয়ে ফান্ড জোগাড়ে লন্ডনে উলঙ্গ দৌড়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নারী পুরুষ উলঙ্গ হয়ে দৌড়ালেন চিড়িয়াখানায়। বাঘ রক্ষা করার জন্য সচেতনতা এবং এ উপলক্ষে চ্যারিটির জন্য ফান্ড সংগ্রহে শুক্রবার লন্ডনের চিড়িয়া খানায় ১০০রও অধিক নারী পুরুষ একত্রিত হয়ে একেবারে খালি গায়ে, উলঙ্গ হয়ে চিড়িয়া খানার ভিতরে পুরো ৩০০মি. রাস্তা দৌড়লেন, সাথে পাশে নিরাপত্তা বেষ্টনিতে থাকা বাঘও একই পর্যায়ে তাদের সাথে দৌড়লো।

এমন অভিনব পদ্ধতিতে দৌড়ানোর ফলে চ্যারিটি সংগ্রহও কম নয়। এ পর্যন্ত এ ফান্ডে উদ্যোক্তারা ১২০ হাজার পাউন্ড সংগ্রহ করেছেন। তারা চাচ্ছেন আরো ফান্ড রেইজিং করতে। লন্ডন চিড়িয়াখানায় এ পর্যন্ত ৫টি সুমাত্রার বাঘ রয়েছে। তারা চাচ্ছেন সুমাত্রান সহ এশিয়ান বাঘ সংরক্ষণ ও লালন পালন করতে।

যারা অংশ নিয়েছিলেন উলঙ্গ দৌড়ে তাদের মধ্যে অনেকেই টুইটারে উলঙ্গ ছবি পোষ্ট দিয়েছেন। ইতোমধ্যে এ দৌড় নিয়ে ব্যাপক জল্পনা কল্পণা নগরীতে শুরু হয়েছে। দৌড়টি ছিলো গতকাল রাতের বেলা, যখন পার্কে ভীড় খুব ছিলো। বাঘ রক্ষার প্রকল্পে যারা উলঙ্গ দৌড়ে অংশ নিয়েছেন তারা সকলেই কোন না কোনভাবে টাইগার্স গ্রুপের সদস্য বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026