রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৭

৫৪ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান বিমান নিখোঁজ

৫৪ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান বিমান নিখোঁজ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার আভ্যন্তরীণ রুটের একটি বিমান ৫৪ যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। ইন্দোনেশিয়ার দুর্গম পাপুয়া অঞ্চলে দেশটির অভ্যন্তরীণ যাত্রীবাহী এই বিমান রোববার নিখোঁজ হয়েছে। বিমানটিতে ৫৪ জন আরোহী ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

পাপুয়া অঞ্চলের ন্যাশনাল সার্স অ্যান্ড রেসক্যু এজেন্সি (বিএএসএআরএনএএস) এর প্রধান বামবাং সোলিস্টিয়ো বলেছেন, আমরা বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি।

বিএএসএআরএনএএস-এর টুইটার একাউন্টে বলা হয়েছে, বিমানটি ত্রিগানা এয়ার সার্ভিসের মালিকানাধীন। এতে পূূর্ণ বয়স্ক ৪৪ জন, ৫ জন বিমান ক্রু, ৫টি শিশু রয়েছে। ঘটনার সময় বিমানটি সেনটানি এয়ারপোর্ট ও দক্ষিণে জয়াপুরার মধ্যবর্তী স্থানে উড়ছিল। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটলো তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026