সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিড়ের চাপে নারীদেরও হেনস্থা

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিড়ের চাপে নারীদেরও হেনস্থা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিড়ের চাপে ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি হয় শনিবার। দুপুরের আগে এই পরিস্থিতিতে নারীদেরও হেনস্থা হতে হয়েছে। শোকের দিনে শ্রদ্ধা জানাতে যাওয়া নেতাকর্মী ছাড়াও সাধারণ অনেকের মনেই বিষয়টি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ধানমণ্ডি ৩২ নম্বরের ওই বাড়িটিতে শনিবার সকাল থেকেই নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লেগে থাকে। যুদ্ধাহত প্রৌঢ় মুক্তিযোদ্ধা, ঘরের মাঝে আবদ্ধ থাকা গৃহবধূ কিংবা বাবার কোলে চড়ে ছোট্ট শিশু- সবাই এসেছে জাতির পিতাকে নিজেদের ভালোবাসার অর্ঘ্য নিবেদন করতে।

এরই মধ্যে এই ধরনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ভিড়ের মাঝে হেনস্তার স্বীকার হন নারীরা। নারীদের হেনস্তার স্বীকার হওয়া দেখে কাউকে কাউকে বিষয়টি উপভোগ করতেও দেখা গিয়েছে। নারীদের রক্ষা করতে কেউ কেউ এগিয়ে এলেও অনেককে আবার দাঁত বের করে হাসতেও দেখা গিয়েছে। শোকের মাঝে এ ধরণের নারী হেনস্তার ঘটনাদুঃখজনক ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026