মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

সারাদিন কর্মব্যস্থতা শেষে গোসল করেন না ব্রিটিশ নারীরা

সারাদিন কর্মব্যস্থতা শেষে গোসল করেন না ব্রিটিশ নারীরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দিনভর কাজে ব্যস্ত থাকায় বাড়ি ফিরে ক্লান্তির কবলে পড়ে রোজ গোসল করেন না প্রায় এক তৃতীয়াংশ ব্রিটিশ নারী। নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় দেখা যায়, ব্রিটেনের প্রতি তিনজনের মধ্যে একজন নারীই কাজ করে বাড়ি ফিরে এতই ক্লান্ত হয়ে যান যে তারা গোসলের কথা ভুলেই যান। একদিন নয়, টানা তিনদিন গোসল না করেই ব্রিটেনের বহু নারী দৈনিক অফিস-কাছারিতে যাতায়াত করেন।

সমীক্ষায় অংশ নেওয়া অন্তত ৫৭ শতাংশ নারীই স্বীকার করে বলেছেন যে স্বাস্থ্য নিয়ে তারা যথেষ্ট সচেতন। কিন্তু কাজের চাপে গোসল করার সময় পান না তারা। একটি প্রসাধনী কোম্পানি সমীক্ষাটি পরিচালনা করে। এতে প্রায় ২ হাজার নারী অংশ নেয়। সমীক্ষায় আরো দেখা যায়, ৬০ শতাংশ নারী রাতে ঘুমোতে যাওয়ার আগে মেক-আপ তুলতে উৎসাহ বোধ করেন না।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026