শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গ্রীসের প্রধানমন্ত্রী আসেক্সিস সিপরাস পদত্যাগের ঘোষণা দিয়েছেন ।তিনি আগাম নির্বাচনেরও ঘোষণা দিয়েছেন। মাত্র সাত মাস আগে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসা সিপরাস তৃতীয় বেইলআউট নিশ্চিত করার জন্য নিজের দলের সদস্যের মধ্যেই বিরোধিতার মুখে পরেছেন।
টেলিভিশনে দেয়া এক বক্তব্যে সিপরাস বলেন গ্রীস তার ইউরোপীয় ঋণদাতাদের সঙ্গে দরকষাকষির সেই কঠিন সময় পার করে এসেছে। এখন দেশবাসীর কাছে তাদের সিদ্ধান্ত জানতে চাওয়া তার নৈতিক দায়িত্বের মধ্যে পরে।
গ্রীসের সংবিধান অনুযায়ী একটি সরকার গঠনের পর যদি তা এক বছরের মধ্যেই পদত্যাগ করে তাহলে প্রেসিডেন্ট দ্বিতীয় বৃহত্তম দলকে একটি প্রশাসন তৈরি করতে বলেন।