রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪

নেতা নির্বাচিত হলে ইরাক যুদ্ধের জন্য ক্ষমা চাইবো: জেরেমি করবিন

নেতা নির্বাচিত হলে ইরাক যুদ্ধের জন্য ক্ষমা চাইবো: জেরেমি করবিন

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ব্রিটিশ শ্রমিক দলের নেতা নির্বাচিত হলে ইরাক যুদ্ধের জন্য প্রকাশ্য ক্ষমা চাইবেন বলে ঘোষণা করেছেন দলটির নেতৃত্বে পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জেরিমি করবিন। দলটির নেতৃত্বের পথে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যেই তিনি সবার চেয়ে এগিয়ে আছেন।

তিনি বলেন, ২০০৩ সালে ইরাকে যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়ে ব্রিটেনের জনগণকে যে ধোঁকা দেয়া হয়েছে সে জন্য এবং দুঃখ কষ্ট বাড়ানোর জন্য ইরাকি জনগণের কাছে ক্ষমা চাওয়া হবে।এদিকে ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ার দায়ে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বানকে

এর আগে প্রতিহত করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।ইরাক যুদ্ধে ব্রিটেনকে জড়িয়ে ফেলার ব্লেয়ারের বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিক দলের অনেক সদস্য দলটি ত্যাগ করেছেন। তাদের সমর্থন লাভের জন্য ক্ষমা চাওয়ার ঘোষণা দিয়েছেন করবিন।তিনি বলেন, ২০২০ সালে ব্রিটেনে অনুষ্ঠেয় নির্বাচনে জিততে হলে শ্রমিক দলকে যুদ্ধ বিরোধী দলের সঙ্গে জোট গঠন করতে হবে।

জেরেমি করবিন বলেন, এ ধরনের সিম্বলিক ক্ষমা প্রার্থনা জরুরী এই কারণে যে, ১২ বছর আগে ব্রিটেন ইউএস এর সাথে ইরাক ইনভেশনে গিয়েছিলো, যা পার্টির ভিতরে অনেক ক্ষত জন্ম দিয়েছিলো এবং লেবার বৃহত্তর কূটনৈতিক এবং সামরিক নীতি বিসর্জন দেয়া হয়েছিলো।

করবিন আরো বলেন, আমি বলতে চাই, আগামীতে ব্রিটেন আর সামরিক ইন্টারভেনশনে যাবেনা, আমরা সবাই এটাই বলতে চাই আমাদের বাহিনীকে আমরা আর অপ্রয়োজনীয় যুদ্ধের বিভীষিকার মধ্যে পাঠাবোনা এবং পৃথিবীকে এক ঝুকির মধ্যে ফেলবোনা। তিনি বলেন, আমি পরিস্কার ভাবে বলতে চাই, লেবার পার্টি আর একই ভুল পূণরায় করবেনা ।

জেরেমি করবিন বলেন, আমাদের অতীত ভুলের জন্য, ধোকা দিয়ে ব্রিটিশ জনগনকে যুদ্ধে জড়ানো এবং সেজন্যে আমাদের কারণে ইরাকের জনগণকে কষ্টের মধ্যে ফেলা- সব কিছুর জন্য আমরা দুঃখ প্রকাশ করবো।

উল্লেখ্য ইরাক যুদ্ধে ব্রিটেনের জড়ানো নিয়ে বহুল প্রতীক্ষিত চিলকোট ইনকোয়ারি রিপোর্ট প্রকাশের জন্য সরকারের উপর চাপ রয়েছে এবং সরকারকে আগামী মাসে চিলকোট রিপোর্ট প্রকাশের টাইম টেবিল ফিক্স করার ঘোষণা দিতে হবে। ধারণা করা হয় চিলকোট রিপোর্ট প্রকাশিত হলে ব্লেয়ার সহ কেবিনেটের অনেক সিনিয়র ফিগারদের উপর চাপ পড়বে ইরাক যুদ্ধে ব্রিটেনকে জড়ানোর জন্যে।

লেবার দলের চার প্রার্থী একত্রে:

জেরেমি করবিনের নেতৃত্বের দৌড়ে প্রতিদ্বন্ধি ইওভেট কোপার ২০০৩ সালে ইরাক যুদ্ধে অংশ গ্রহণের পক্ষে ভোট দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাথে সাক্ষাতকারের সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিলো ১৯৯৭-২০১০ সাল পর্যন্ত লেবার সরকারের ইরাক যুদ্ধে অংশ গ্রহণ ভুল মনে করেন কিনা- জবাবে কোপার বলেন, ইরাক, ইরাক। আগে চিলকোট রিপোর্ট পুরোটাই পাবলিশ হউক, যাচাই করে দেখি কোথায় কোথায় ভুল ও তথ্যের গরমিল ছিলো।তবে ইরাক যুদ্ধের অংশ গ্রহণ কৌশল ভুলই ছিলো বলে তিনি জবাবে শেষ পর্যন্ত জানিয়েছেন, যেমন আফগানিস্তানও ক্রিসিয়াল রঙ ছিলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026