বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭

আয়ের চেয়ে ব্যয় বেশি দেখিয়েছে বিএনপি

আয়ের চেয়ে ব্যয় বেশি দেখিয়েছে বিএনপি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব মো. সিরাজুল ইসলামের কাছে এ হিসাব জমা দেন।

এতে দেখা যায়, দলটির আয়ের তুলনায় ৬৫ লাখ ৫৫ হাজার ১২ টাকা ব্যয় বেশি হয়েছে। ইসিতে দাখিল করা বিএনপির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে- দলটির আয় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৮ টাকা এবং ব্যয় ৩ কোটি ৫৩ লাখ তিন হাজার ৫৯০ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ৫৫ লক্ষ ৬৫ হাজার ১৬ টাকা।

আর ব্যয়ের প্রধান খাতগুলো হচ্ছে- যাতায়াত, কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা, ইফতার মাহফিল, অফিস খরচ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ইত্যাদি। উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী প্রতিবছরে ৩১শে জুলাইয়ের মধ্যে দলের বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন ইসিতে জমা দেয়ার বিধান রয়েছে। পরপর তিন বছর তা দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল করতে পারে ইসি।

আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার পর প্রতিনিধি দলের সদস্য চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট একেএম আমিনুল হক এফসিএ সাংবাদিকদের কাছে আয়-ব্যয়ের সংখ্যা উল্লেখ করে বলেন, অতিরিক্ত ব্যয়ের টাকা গত বছরের ব্যাংক ব্যালেন্স থেকে মেটানো হয়েছে। তিনি জানান, আয়ের খাতগুলো হলো- শুভান্যুধায়ীদের দান, সদস্যদের মাসিক চাঁদা ও সদস্য ফরম বিক্রিই প্রধান উৎস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026