শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১১

মহাকাশে পৌঁছাল তরল পানীয় হুইসকি

মহাকাশে পৌঁছাল তরল পানীয় হুইসকি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার পৃথিবী ছেঁড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাল তরল পানীয় হুইসকির চালান। তাতে হয়তো বেশ খুশি হতে পারেন আকাশে ভেসে থাকা নভোচারীরা।

যে ছয় জন মহাকাশচারী স্টেশনে আছেন, তারা হয়তো এই হুইস্কি পেয়ে তা পান করার লোভও সামলাতে পারবেন না। কিন্তু বিধিবাম, মহাকাশে ওই হুইসকি মূলত পাঠানো হয়েছে বৈজ্ঞানিক গবেষণার জন্য।

সানতুরি নামে এই পানীয়ের উৎপাদন করে থাকে জাপানি একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি মহাকাশ স্টেশনে জরুরী সরবরাহের সঙ্গে নিজেদের কোম্পানির ওই হুইসকির চালান করেছে। উদ্দেশ্য, এক বছর মহাকাশে হুইস্কি রাখা হলে এর স্বাদে কোন পরিবর্তন আসে কিনা তা পরখ করা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সম্প্রতি যে তিনটি মার্কিন এবং রুশ সরবরাহ পাঠানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে তা সেখানে পৌঁছানো যায়নি।

কিন্তু হুইস্কি বহন কারি এবারের জাপানি চালান ঠিকমতই মহাকাশ স্টেশনে পৌঁছানো গেছে। একটি মনুষ্যবিহিন জাপানি কার্গো মহাকাশযান এই হুইস্কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026