শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আয়ারল্যান্ড প্রবাসী কবি কামরুন নাহার রুনুর কবিতায় ফুটে উঠেছে সমাজের বাস্তব চিত্র। বর্তমান সমাজ জীবনের দিন গুলো যেমন অংকন করেছেন, তুলে ধরেছেন অতীত, রয়েছে ভবিষ্যতের দিক নির্দেশনা। আয়ারল্যান্ড প্রবাসী কবি কামরুন নাহার রুনুর তৃতীয় কবিতা গ্রন্থ বোতাম খোলা বিষন্ন বিকেল গ্রন্থের প্রকাশনা অনুষ্টানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
গত ২৪ আগষ্ট বিকেলে ব্রিকলেনের স্বাদ রেষ্টুরেন্টে ব্রিটেন থেকে প্রকাশিত মিলেনিয়াম ম্যাগাজিন আয়োজিত প্রকাশনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের প্রেস মিনিষ্টার সাংবাদিক নাদিম কাদির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ও মৌলভী বাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা।
মিলেনিয়াম সম্পাদক মাহবুব হোসেনের সভাপতিত্বে ও নাট্যকর্মী তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে মূল প্রবন্ধ পাঠ করেন কবি আনোয়ারুল ইসলাম অভি। আলোচনায় অংশ নেন সাংবাদিক-কলামিষ্ট ও সাবেক ছাত্র নেতা সুজাত মনসুর, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারী সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, নারী ম্যাগাজিন সম্পাদক কবি শাহনাজ সুলতানা, তরুনদের পক্ষে শাদাত রশিদ।
কবির লিখা কবিতা থেকে আবৃত্তিতে অংশ নেন এটিএন বাংলার সংবাদ পাঠক আবৃত্তিকার কবি সালাউদ্দিন শাহিন, চ্যানেল এস টিভির সংবাদ পাঠিকা আবৃত্তিকার কবি মনিরা পারভিন, কবি ময়নুর রহমান বাবুল, কবি মুজিবুল হক মনি, নাট্যকর্মী তারেক চৌধুরী, শিশু আবৃৃত্তিকার আফরা ও কবি কামরুন নাহার রুনু। ব্যাতিক্রমী এই প্রকাশনা অনুষ্ঠানে বৃটেনের কবি, সাহিত্যিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।