বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮

নিজের নিরাপত্তাকর্মীর সঙ্গে তসলিমার অনৈতিক সম্পর্ক

নিজের নিরাপত্তাকর্মীর সঙ্গে তসলিমার অনৈতিক সম্পর্ক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের নিরাপত্তারক্ষী নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা পিটিআই

পুলিশ জানিয়েছে, তার ডান চোখের ওপরে গুলি লেগেছে। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওই জওয়ান কেন আত্মহত্যার চেষ্টা করেছে তা নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় পুলিশ। এমনকি সুমিত ভার্গিজ নামের ওই কন্সটেবলের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

মোবাইল ফোনে তসলিমার দেয়া কয়েকটি ক্ষুদেবার্তা আপত্তিকর বলেও জানিয়েছে পুলিশ। তাদের দুজনের মধ্যে অনৈতিক কোন সম্পর্ক রয়েছে কিনা, বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করেছিল বিষাদগ্রস্থ হওয়ার কারণে সে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছিল। গুলির শব্দ শুনতে পেয়ে তসলিমা নাসরিনের গৃহকর্মীরা সুমিতের ঘরে যায়। পরে তারা ঘটনাটি কর্তৃপক্ষকে অবহিত করে। সিআরপিএফ জওয়ানকে দ্রুত এআইআইএমএস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখনো তার অবস্থা আশংকামুক্ত নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026