রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪

যুক্তরাজ্য বন্ধু সমাবেশ এর আনন্দ আড্ডা ২০১৫ অনুষ্ঠিত

যুক্তরাজ্য বন্ধু সমাবেশ এর আনন্দ আড্ডা ২০১৫ অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সহপাঠি বন্ধুদের ব্যতিক্রমধর্মী এক আয়োজন অনুষ্ঠিত হয়ে গেল বুধবার ২৬ আগস্ট পূর্ব লন্ডনের ওয়াটার লিলি ব্যাংকুটিং হলে। একটি ব্যতিক্রমধর্মী সংগঠন যুক্তরাজ্য বন্ধু সমাবেশ পরিবার এই আনন্দ আড্ডা ২০১৫ আয়োজন করে।

সংগঠনের সভাপতি তরাজ উদ্দীনের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক ফারুক মিয়া ও কবি মিজানুর রহমান মীরুর প্রানবন্ত পরিচালনায় উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রভাষক এম তানবীর আহম্মদ, এডভোকেট ফজরুল হক এনাম, কামরুল ইসলাম, সাজ্জাদ হোসেন নয়ন, জামানুর রহমান, ইকবাল হোসেন, জুবের হোসেন সোহেল, সাংবাদিক সায়েম চৌধুরী, কবি ফয়জুর রহমান ফয়েজ, এমরান আহমদ, মিসবাউজ্জামান মাসুম, আবুল হাসনাত খান, আশরাফুল হুদা বাবুল, আজমল খান, সামসুল ইসলাম রাজন, মিজানুর রহমান, জাঙ্গেনুর রাজা।

এছাড়া, মোহাইমিনুল ইসলাম উনু, শাহ মুস্তাক আহমদ প্রিন্স, সৈয়দ জামিল আহমদ, সৈয়দ সামী, আফছর উদ্দিন, জুয়েদ আহমদ, কামাল উদ্দীন, নাজমুল হোসেন, নেছার উদ্দিন, সুলতান আহমদ, শামীম উদ্দীন, মহসিন আহমদ, বশির উদ্দিন, মশহুদ আহমদ, তুহিন আহমদ, হেলাল আহমদ, শাহীন আহমদ, শফিক উদ্দিন, আব্দুল কাহার, মতছির চৌধুরী জনি সহ আরো প্রায় অর্ধ শতাধিক বন্ধু সমাবেশের সদস্য ছাড়াও তাদের পরিবারবৃন্দ।

আসলে এটা কোন গতানুগতিক অনুষ্ঠান নয়। যুক্তরাজ্য বন্ধু সমাবেশের উদ্দেশ্যে বিলেতের ব্যস্থ জীবনের মাঝে কিছুটা হলে সুন্দর সময় কাটানো। যা লন্ডন শহরে দেখা যায় না সচরাচর। জীবনের সুন্দর সময় কাটিয়ে আসা যুক্তরাজ্য বন্ধু সমাবেশের সদস্যরা তাদের ফেলে আসা দিনগুলোকে মনে করা, স্মৃতিচারণ করা, নিজের পরিবারের সদস্যদের সাথে অন্যজনের পরিচয় করিয়ে দেয়া। বিশেষ করে ছেলেমেয়েদের জানানো যে কতো সুন্দর সময় তাদের বাবা-মা ফেলে এসেছেন নিজ দেশ মাতৃভুমি বাংলাদেশে।

কোন সিরিয়াল বা প্রটকল বজায় না রেখেই স্মৃতিকাতর বক্তব্য রাখেন যুক্তরাজ্য বন্ধু সমাবেশের সদস্যরা। কোন ধরনের নামের উপস্থাপন ছাড়াই একে সবাই দাড়িয়ে যান নিজের ফেলে আসা সোনালী দিনের মধুর স্মুতিচারণ করতে। সভায় বক্তারা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে তাদের নিজ নিজ প্রত্যয় ব্যক্ত করেন। একইভাবে এই অনুষ্ঠান যেন প্রতিবছর এই রকম আয়োজন করা হয় সেজন্য সবাই একমত হয়েছেন।

অনুষ্ঠানকে বাড়তি আকর্ষনীয় করে তুলতে রাফেল ড্র, কুইজ কম্পিটিশন, জাদু প্রদর্শনী, লাইভ সঙ্গীত সহ মনোজ্ঞ আরো সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয় যা আগত সবাই উপভোগ করে। বাবা-মায়ের সাথে আসা ছেলেমেয়েদেরও অনেক প্রাণবন্ত খুশি দেখা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026