বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮

লিবিয়ায় নৌকাডুবিতে বাংলাদেশিসহ শতাধিক ব্যাক্তি মৃত

লিবিয়ায় নৌকাডুবিতে বাংলাদেশিসহ শতাধিক ব্যাক্তি মৃত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভূমধ্যসাগরীয় লিবীয় উপকূলে প্রায় পাঁচশ যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাংলাদেশিসহ শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার জুওয়ারা শহরের উপকূলের কাছে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ বলছে, এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে প্রায় দুই হাজার ৪০০ অভিবাসী নিহত হয়েছেন। গত বুধবার লিবিয়ার উপকূলে ৫০ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়।

লিবিয়ার সরকারি কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে বিবিসির খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোরে প্রথম নৌকাটি থেকে সাহায্য চেয়ে সংকেত পাঠানো হয়। এতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। এর অনেক পরে প্রায় প্রায় ৪০০ যাত্রী নিয়ে দ্বিতীয় নৌকাটি ডুবে যায়। লিবিয়ার কোস্টগার্ড বলছে, সাগর উপকূল থেকে তারা ২০১ জনকে উদ্ধার করেছে।

ডুবে যাওয়া নৌকার ভেতর অনেকে আটকা পড়েছে বলে তাদের ধারণা। সরকারি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ত্রিপোলির পশ্চিমে সাবরাদা থেকে ১৪৭ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির এক বাসিন্দা বলছেন, কমপক্ষে ১০০ জনের মরদেহ জুওয়ারার একটি হাসপাতালে নেয়া হয়েছে। অভিবাসীরা সিরিয়া, বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026