বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৬

সিলেটে পানসি, পালকী ও ভোজন বাড়ি রেস্টুরেন্টে জরিমানা

সিলেটে পানসি, পালকী ও ভোজন বাড়ি রেস্টুরেন্টে জরিমানা

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে তিন রেস্টুরেন্ট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজার ও জল্লারপাড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে অপরিচ্ছনন্ন পরিবেশে খাবার তৈরির জন্য জল্লারপাড় পানসি রেস্টুরেন্টে, ভোজন বাড়ি ও জিন্দাবাজার পালকী রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসময় পালকী ও ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পানসী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ক্রমে মামলার নিস্পত্তি করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুর রহমান। এছাড়াও জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026