বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৫

রাজন হত্যা: পলাতক আসামীদের ৭ দিনের মধ্যে হাজির ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

রাজন হত্যা: পলাতক আসামীদের ৭ দিনের মধ্যে হাজির ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁওয়ে নির্মমভাবে খুন হওয়া শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের পলাতক আসামি কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে ৭ দিনের মধ্যে হাজির এবং তাদেরকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত ২৪ আগস্ট, সোমবার চার্জশিট আমলে নেন। পরদিন, ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ।

সোমবার রাজন হত্যা মামলার শুনানিতে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম এই নির্দেশ প্রদান করেন। মামলার শুনানির পরবর্তী তারিখ আগামী ৭ সেপ্টেম্বর ধার্য্য করা হয়েছে বলে জানিয়েছেন রাজনের বাবা আজিজুর রহমানের নিযুক্তিয় আইনজীবী শওকত চৌধুরী।

গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026