বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪

গণভোট নিয়ে ইলেকশন কমিশনের সুপারিশ মেনে নিলেন ডেভিড ক্যামেরন

গণভোট নিয়ে ইলেকশন কমিশনের সুপারিশ মেনে নিলেন ডেভিড ক্যামেরন

সৈয়দ শাহ সেলিম আহমেদ ইউরোপীয় ইউনিয়নের রেফারেন্ডাম নিয়ে ইলেকশন কমিশন ওয়াচ ডগ কিছু কিছু শব্দ পরিবর্তন করে যোগ-বিয়োগ করার সুপারিশ করেছে, যা ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন সহজেই সেই শব্দগুলোর পরিবর্তন গ্রহণ করেছেন।

ইলেক্টোরাল কমিশন রেফারেন্ডামের কিছু শব্দের পরিবর্তন নিয়ে সুপারিশ করেছে, যাতে বলা হয়েছে পরিবর্তন হবে আরো খোলাখুলি এবং সহজেই বোধগম্য। বর্তমানের প্রস্তাবিত শুড দ্য ইউনাইটেড কিংডম রিমেইন এ মেম্বার অফ দ্য ইউরোপীয় ইউনিয় ?- এই প্রশ্নের জবাবে নির্বাচকমন্ডলী হ্যা কিংবা না উত্তরে ভোট প্রদানের ব্যাপারে ওয়াচ ডগ আপত্তি তুলেছে শব্দগুলো বায়াস এবং স্বচ্ছ নয়।

তারা সুপারিশ করেছে, এরকম- শুড দ্য ইউনাইটেড কিংডম রিমেইন আ পারত অফ দ্য ইউরোপীয়ান ইউনিয়ন অর লিভ দ্য ইউরোপীয়ান ইউনিয়ন ? এর জবাবে ব্যালট পেপারেও পরিবর্তন এনে – লিভ দ্য ইইউ অর রিমেইন আ মেম্বার অফ দ্য ইইউ করার সুপারিশ করেছেন।

ডাউনিং ষ্ট্রীট আজ জানিয়েছেন, ডেভিড ক্যামেরন এই সুপারিশসমূহ একমত হয়ে গ্রহণ করেছেন। উল্লেখ্য রেফারেন্ডাম ২০১৭ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সংশোধনী আসবে যখন বিল ৭ই সেপ্টেম্বর পার্লামেন্টে আবার আসবে এই সংশোধনীর কুয়েশ্চান সহ ।

ইলেক্টোরাল কমিশনের মতে, এতে দেখা যাচ্ছে সত্যি সত্যি এই রেফারেন্ডামের কুয়েশ্চান এবং ব্যালট পেপারে কেবল হ্যা বা না কিছু কিছু ক্ষেত্রে জনগনের মধ্যে অস্বচ্ছ এক ধারণা রয়েছে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নের ভিতরে থাকা উচিত নয় অথবা বের হয়ে আসা উচিত কিনা- সেজন্যেও পরিবর্তনের জন্য এই সুপারিশ করা হয়েছে ।

এই সুপারিশ করা হয়েছে ভোটারদের, ফোকাস গ্রুপদের এবং ক্যাম্পেইনরদের সাথে রিসার্চের পর পরই। এই পরিবর্তনের মানেই হলো রাজনীতিবিদদের এখন হ্যা কিংবা না ক্যাম্পেইনের জন্য নতুন করে ভাবতে হবে।

অবশ্য ইউকিপ লিডার নাইজেল ফারাজ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে আসার জন্যে সব পক্ষের সাথে কাজ করতে সমর্থ বলে জানালেও না ক্যাম্পেইন এর নেতৃত্ব তিনি দিবেননা বলে জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026