রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫

ইউরোপ প্রবেশে বানের পানির মতো সুযোগের অপেক্ষায় ২৩ হাজার অভিবাসী

ইউরোপ প্রবেশে বানের পানির মতো সুযোগের অপেক্ষায় ২৩ হাজার অভিবাসী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জোয়ারের পানির মত অভিবাসী প্রবেশ করছে ইউরোপের দেশগুলোতে। মঙ্গলবার ৪ হাজারঅভিবাসী গ্রীসের মূল ভূখণ্ডে এসে হাজির হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে গ্রীসে ২৩ হাজার অভিবাসী এসেছে। গ্রীসের লেসবস দ্বীপ থেকে এদেরকে আনা হয়েছে। খবর বিবিসির।

গত রাতে দুটি জাহাজে করে ৪ হাজার ২০০ অভিবাসী রাতে গ্রীসের পাইরেয়াস বন্দরে এসে পৌঁছে। তাদেরকে সবাইকে লেসবস দ্বীপ থেকে আনা হয়েছে। অভিবাসীদের অধিকাংশ সিরিয়ায় নাগরিক। সিরিয়া যুদ্ধ বিধ্বস্ত হওয়া দেশ ত্যাগ করছে হাজার হাজার সিরিয়।

ইউরোপে স্মরণকালের নজিরবিহীন অভিবাসন চাপে রয়েছে। অভিবাসীদের জন্য কোনও প্রস্তুতি নেয়নি ইউরোপের দেশগুলো। অভিবাসীদের অধিকাংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। অভিবাসীদের অনেকে হাঙ্গেরির রেল স্টেশনে অবস্থান নিয়ে বসে আছে। তাদেরকে পুলিশ ইউরোপে প্রবেশে বাধা দিচ্ছে।

ইউরোপের সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রনটেকস ২৩ হাজার অভিবাসী গত সপ্তাহে গ্রীসে এসেছে বলে জানিয়েছে। যা এর আগের সপ্তাহের চেয়ে ৫০ শতাংশ বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026