রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫

আয়লানের ডাকেই ঘুম ভাঙত বাবার: আমাকেও সন্তানদের সাথে কবর দাও বললেন বাবা আবদুল্লাহ

আয়লানের ডাকেই ঘুম ভাঙত বাবার: আমাকেও সন্তানদের সাথে কবর দাও বললেন বাবা আবদুল্লাহ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দুই সন্তান ও স্ত্রীকে সাথে নিয়ে আশ্রয়ের সন্ধানে নৌকায় চড়েছিলেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাসিন্দা আবদুল্লাহ আল কুরদি। বুধবার তুরস্ক উপকূলে এসে ডুবে যায় তাঁদের নৌকাটি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর বুধবার আবদুল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার জ্ঞান ফিরে হাসপাতালের টিভিতে তিনি প্রথম ছোট ছেলে আইলানের মৃত্যুর খবর দেখেন।

এরপর জানতে পারেন তাঁর স্ত্রী ও বড় ছেলেও বেঁচে নেই। মৃত্যু হয়েছে পরিবারের মোট ১২ জন সদস্যের। সব হারিয়ে আবদুল্লাহর এখন একটাই আকুতি- আমাকেও সন্তানদের সাথে কবর দাও।

তিন বছরের ছোট্ট শিশু আয়লান আর আট বছরের শিশু গালিবের ডাকেই প্রতিদিন সকালে ঘুম ভাঙত বাবা আবদুল্লাহ কুর্দির। চোখ মেললেই শুরু হতো তিনজনের খেলা। এমন সুন্দরভাবেই সকালটা শুরু হতো বাবা আর দুই ছেলের। অথচ আজ এ সবই শুধু স্মৃতি।

রয়টার্স জানিয়েছে, বাবা আবদুল্লাহই প্রথম সংবাদমাধ্যমকে তুরস্কের সৈকতে পাওয়া অজানা শিশুর লাশের পরিচয় জানান। হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে বলেন, এটা তাঁর তিন বছরের ছেলে আয়লান আল কুরদি। যে জামা, যে জুতা পরে সে নিথর হয়ে বালিতে শুয়ে ছিল- মঙ্গলবার তিনি নিজ হাতে তাকে ওই পোশাক পরিয়েছিলেন। আরো জানান ওই নৌকায় তার স্ত্রী রাইহান ও পাঁচ বছর বয়সী ছেলে গালিপও ছিল। এরপর দিনের বিভিন্ন সময়ে মা-ছেলেসহ আরো এগারোজনের লাশ উদ্ধার করে তুরস্কের পুলিশ।

রয়টার্স জানায়, একের পর এক লাশের সন্ধান আসছিল আর উন্মাদের মতো আচরণ করছিলেন আবদুল্লাহ। এক সময় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। বিকেলের দিকে জ্ঞান ফিরে পেয়ে তিনি বারবার বলতে থাকেন, আমাকেও সন্তানদের সাথে কবর দাও। শেষ খবর পাওয়া পর্যন্ত আবদুল্লাহ তাঁর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিরিয়ায় নিজের যুদ্ধবিধ্বস্ত শহর কোবানিতে ফিরতে চান। কাদের জন্য আর ‘নিরাপদে’ থাকার জন্য ঝুঁকি নেবেন তিনি!

আয়লানের এই ছবি কাঁদিয়েছে বিশ্বকে। অভিবাসন নীতি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ছবি: এএফপিছোট্ট সেই আয়লানের নিথর দেহ গত বুধবার পাওয়া গেছে সাগরতীরে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তাঁর ওই ছবিতে দেখা গেছে, তুরস্কের অন্যতম অবকাশ যাপন কেন্দ্র বোদরামের সৈকতে মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে আয়লান। পরনে শখের লাল টি-শার্ট আর নীল প্যান্ট। ছবিটি কাঁদিয়েছে গোটা বিশ্বকে। পাশাপাশি সমালোচনার ঝড় বইছে ইউরোপের অভিবাসন নীতি নিয়ে।

গৃহযুদ্ধ থেকে বাঁচতে সিরিয়া ছেড়ে এখন ইউরোপের দিকে ছুটছে দেশটির হাজার হাজার মানুষ। নৌকায় করে সাগর পাড়ি দিয়ে পৌঁছাচ্ছেন তুরস্ক, ইতালি কিংবা গ্রিসে। এমনি একটি নৌকা বুধবার গ্রিস আর তুরস্কের মাঝামাঝি সাগরে ডুবে গিয়ে মারা যায় ১২ জন সিরীয় নাগরিক। এঁদেরই একজন ছোট্ট আয়লান।

উবু হয়ে তুরষ্কের সৈকতে পড়ে থাকা উজ্জ্বল লাল টি-শার্টের সাথে নীল হাফপ্যান্ট পরা আইলানের প্রাণহীন দেহ ইউরোপসহ সমগ্র বিশ্বে গভীর আবেগের জন্ম দিয়েছে। সারা বিশ্বের সামাজিক মাধ্যমে অসংখ্যবার ছবিটি দেখেছে মানুষ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের সংবাদমাধ্যম সৈকতে উবু হয়ে পড়ে থাকা মৃত শিশুটির ছবি প্রথম পৃষ্ঠার একটি বড় অংশজুড়ে ছাপিয়েছে।

আয়লানের মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন তুরস্কের এক পুলিশ কর্মকর্তা। ছবি: এএফপিবিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়লানের বাবা আবদুল্লাহ কুর্দ নৌকাডুবির সেই ভয়াবহ সময়ের কথা বলছিলেন।

বাবা বলেন, গ্রিসের কস দ্বীপ ছাড়ার একটু পরেই বড় একটি ঢেউ আছড়ে পড়ে নৌকাটির ওপর। যাত্রীদের কারও কথা না ভেবেই নৌকা থেকে নেমে সাঁতরাতে থাকেন মাঝি। এ সময় প্রাণপণে স্ত্রী ও সন্তানদের বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু পারেননি। মরিয়া হয়ে একসময় তিনি নিজেই নৌকাটি চালানোর চেষ্টা করেন। আর তখনই আছড়ে পড়ে আরেকটি ঢেউ। ততক্ষণে সব শেষ। নিজে কোনোমতে প্রাণে বাঁচলেও একে একে সাগরে ভেসে যায় তাঁর স্ত্রী ও দুই ছেলে। পরে তুরস্কের পুলিশ সাগর থেকে লাশগুলো উদ্ধার করে।

সবারই অভিমত, এ একটি ছবিই বলে দিচ্ছে ইউরোপজুড়ে অভিবাসন সংকট কতটা চরমে পৌঁছেছে। বিশ্বজুড়ে মানুষের বেদনার কারণ হয়েছে প্রাণহীন এই শিশু। নিজের প্রাণ দিয়ে হলেও শিশুটি বিশ্ববাসীকে অভিবাসীদের সত্যিকার অবস্থা এবং তাদের ভবিষ্যৎ বিষয়ে বুঝিয়ে দিয়েছে। নিউইয়র্কের টাইমসের সম্পাদকীয়ের শিরোনামটি হলো- ‘জীবন দিয়ে কঠোর ইউরোপীয়দের ভবিষ্যৎ বুঝিয়ে গেছে ছোট্ট আইলান।

ছেলেদের কথা বলতে গিয়ে দুঃখেও মুখ উজ্জ্বল হয়ে ওঠে বাবা আবদুল্লাহ কুর্দের। বলেন, ‘আমার বাচ্চারা ছিল অসাধারণ। ছোট্ট আয়লান ছিল খুব দুষ্টু। প্রতিদিন সকালে দুই ভাই আমার ঘুম ভাঙাত। তারপর শুরু হতো আমার সঙ্গে খেলা।’ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন সব শেষ। এই মর্মান্তিক ঘটনার পর মানবপাচারকারী সন্দেহে চারজনকে আটক করেছে তুরস্কের পুলিশ। দেশটির সংবাদ সংস্থা দোগান বলছে, তাঁরা চারজনই সিরিয়ার নাগরিক।

আয়লানের এ ঘটনায় নড়েচড়ে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। জি ২০ সম্মেলন ডেকেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এরদোয়ান বাণিজ্যিক নেতাদের বলেন, ভূমধ্যসাগর এখন অভিবাসীদের কবরে পরিণত হয়েছে। ইউরোপকেই এই শিশুর মৃত্যুর দায় নিতে হবে বলে উল্লেখ করেন তিনি। জার্মানির শ্রমমন্ত্রী আদ্রেয়াও ইউরোপের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইউরোপ অভিবাসন প্রত্যাশী সংকট মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তবে এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

এখন আইলানের এই হৃদয়বিদারক শেষ ছবিটির দর্শক, মানবাধিকারকর্মী, সাংবাদিক সবাই পীড়াদায়ক ছবিটি অন্য সবাইকে দেখাতে চান; যাতে এটা সিরিয়ায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন তৈরি করতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026