বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪

নারীদের কারণে ব্রিটিশদের চেয়ে বাংলাদেশী ও পাকিস্তানি ব্রিটেনে এগিয়ে যাচ্ছে

নারীদের কারণে ব্রিটিশদের চেয়ে বাংলাদেশী ও পাকিস্তানি ব্রিটেনে এগিয়ে যাচ্ছে

সৈয়দ শাহ সেলিম আহমেদ: ২০০৮ সালের পর ব্রিটেনে যে আর্থিক ধবস নেমে যায়, সেখানে স্বাভাবিকভাবেই ব্রিটেনে যারা বসবাস করেছেন, তাদের জীবন যাপনেও ধবস নামে। ব্রিটিশ পরিবার সমূহের জীবনেতোই, তার চেয়েও আরো বেশী ধবস নামে ব্রিটেনে বসবাসরত এথনিক মাইনোরিটিদের জীবন যাপনে, বিশেষ করে ব্রিটেনে সব চাইতে ভালনারেবল পাকিস্তানী ও বাংলাদেশী পরিবারসমূহের জীবন প্রণালীতে মারাত্মক ক্ষতিগ্রস্থ ও নিদারুণ কষ্টের মধ্যে পড়ে।

যেহেতু সকলেরই আর্থিক আয়ে নিম্নমুখী হয়, অধঃগতি হতে থাকে। আর্থিক ধবসের কারণে এরকম হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ব্রিটেনের ব্রিটিশ পরিবারগুলোর চাইতে লক্ষ্যনীয় যে ব্যাপার হলো, বিশেষ করে ব্রিটেনের দুটি এথনিক মাইনোরিটি গ্রুপের মধ্যে পাকিস্তানী ও বাংলাদেশী পরিবারগুলোর সন্তানদের ও পরিবারগুলোর আয় উল্লেখযোগ্য ও ব্যতিক্রমভাবে বৃদ্ধি পেতে থাকে। শুধু তাই নয়, অন্য যেকোন সময়ের তুলনায় বর্তমানে পাকিস্তানী ও বাংলাদেশী পরিবার ও তাদের ছেলে মেয়েদের জীবন যাপন ও আর্থিক অবস্থা দৃষ্ঠান্তমূলকভাবে উপরের দিকে বাড়তে আছে। কিন্তু কেন?

জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের পরিচালিত এক গবেষণার প্রেক্ষিতে ডাটা তথ্য বিশ্লেষণ করে ব্রিটিশ পত্রিকা ইকোনোমিষ্ট প্রিন্ট ভার্সনে এর মূল্যায়ন করেছে। এবং ইকোনোমিষ্ট যে বিশ্লেষণ করেছে, তাতে বড় ধরনের এক পরিবর্তন সকলের অজান্তেই পাকিস্তানী ও বাংলাদেশী পরিবারসমূহের মধ্যে ঘটে গেছে- যা তাদের মারাত্মক ধবসের পরেও আর্থিক ও শিক্ষাগত অবস্থান দ্রুত উন্নতি সাধিত হয়েছে। কি সেই ম্যাজিক ? ইকোনোমিষ্ট লিখেছেন।

এর সহজ এবং ম্যাজিক উত্তর হলো এই দুই কমিউনিটির মধ্যে থেকে নারীদের অধিকহারে কাজের মধ্যে প্রবেশ। শুধু তাই নয়, এই দুই কমিউনিটির ছেলে মেয়েরা এখন যেকোন কমিউনিটির তুলনায় অধিক শিক্ষিত, তারমধ্যে আবার এই প্রজন্মের বাংলাদেশী ছেলে মেয়েরা সব চাইতে বেশী পরিমাণে শিক্ষিত, কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করছে। আর এর সব কিছুর পেছনে নারীদের অবস্থান রয়েছে বলে ইকোনোমিষ্টের মূল্যায়ন।

ইকোনোমিষ্ট সুদূর অতীত থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত তুলনা করতে গিয়ে লিখেছে, অতীত থেকে এখন পর্যন্ত এই দুই কমিউনিটিতে ব্রিটেনের ওয়ার্কফোর্সে অবদান অতি নগন্য। যেখানে ২০০১ থেকে ২০০৫ সময়কালীন পর্যন্ত আগে মাত্র ৩১% পাকিস্তানী নারীরা কাজ করতেন, আর বাংলাদেশী নারীদের মধ্যে মাত্র ২১% ছিলেন ব্রিটেনে কাজের ক্ষেত্রে সেখানে ২০০৮ সালের পরে বৃদ্ধি পেয়ে ১৩% বাংলাদেশী নারী কাজে যোগ দিয়েছেন আর পাকিস্তানী সেক্ষেত্রে ৫% বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে এই সর্বমোট সময়ের মধ্যে ৭৭% ব্রিটিশ নারী কাজের ক্ষেত্রে আছেন। বাংলাদেশীদের মধ্যে পুরুষদের কাজ হারানো সত্যেও তাদের নারীদের কাজের ক্ষেত্রে প্রবেশ ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়েছে।

ইকোনোমিষ্ট এই ম্যাজিক উত্তরের সাথে সাথে আরো লিখেছে, ১৯৬০ ও ৭০ এর দশকে এই দুই কমিউনিটি যখন ব্রিটেনে আসেন, তারপর থেকে তাদের মধ্যে তেমন কোন পরিবর্তন উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয়নি, বিশেষ করে ব্রিটিশ সোসাইটিতে ইন্টেগ্রিটির ক্ষেত্রে। বাংলাদেশী এবং পাকিস্তানী যারা ব্রিটেনে আগমন করেছিলেন, তাদের বেশীর ভাগই অজোপাড়াগাও থেকে এসেছেন। তাদের নারীদের সাধারণতঃ ঘরের মধ্যে রাখার বৈশিষ্ট্য ও ট্র্যাডিশন ছিলো। অন্যান্য গ্রুপগুলো তাই যেভাবে এগিয়ে যাচ্ছিলো দ্রুত-তারা রয়ে গিয়েছিলেন অনেক অনেক পেছনে।

কিন্তু ব্রিটেনে দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশী এবং পাকিস্তানী কমিউনিটির নারীরা এবং তাদের ছেলে মেয়েরা এখন যেকোন সময়ের তুলনায় এগিয়ে এবং শিক্ষিত। বিশেষ করে বাংলাদেশী কিশোরী এবং তরুণীরা এখন শিক্ষিত এবং কাজের শক্তিতে অনেক এগিয়ে।স্কুলে তাদের অগ্রগতি লক্ষনীয়, কাজের ক্ষেত্রেও দক্ষ, এবং তাদের নারীরা যারা অন্ধর মহলে থাকতে অভ্যস্থ ছিলেন, তারা এখন ইংরেজী শিখতে পছন্দ করেন এবং ইংরেজী ভাষা আয়ত্ব করছেন স্বচ্ছন্দে।

বার্মিংহাম বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশনের আমিনা চৌধুরী এ প্রসঙ্গে ইকোনোমিষ্টকে বলেছেন, বাংলাদেশের সরকারও এক্ষেত্রে পজিটীভ এক ভুমিকা রাখছে। বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচীর মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা আর শিক্ষিত নারীগোষ্ঠী তৈরিতে ব্যাপক অবদান রাখছে।মহিলা মাইগ্রেন্ট যারা তারা অধিক কোয়ালিফাইড এবং খুবই দক্ষ, যা আগে ছিলোনা।

ইকোনোমিষ্ট সব শেষে এসে কনক্লোশান টেনেছে আরো দারুন ভাবে। তারা লিখেছে, এই দুই কমিউনিটির মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন খুব দৃঢ় এবং তাদের নারীরা যেমন, পুরুষেরা এবং ছেলে মেয়েরা সকলেই এই বন্ধন ধরে রাখার প্রাণপন চেষ্টা লক্ষ্যণীয়।অবশ্য এতে অন্যরাও আবার কিছুটা ভিন্নভাবে এই বন্ধনকে তুলে ধরেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026