মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

আবারো মা হচ্ছেন ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ কেমব্রিজ

আবারো মা হচ্ছেন ব্রিটিশ রাজবধূ ডাচেস অফ কেমব্রিজ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১৩ সালের জুলাই মাসে তাদের জীবনে আসে প্রথম সন্তান। প্রিন্স উইলিয়াম এবং ডাচেস অফ কেমব্রিজ ক্যাথরিন কেট মিডলটন অবশ্য চেয়েছিলেন প্রিন্স জর্জ বড় হয়ে উঠুন তার ভাই বা বোনের সঙ্গেই।

এই একান্ত ইচ্ছে পূরণের জন্যেই ২০১৫ সালের ২ মে রাজপরিবারে আবির্ভাব ঘটে রাজকন্যা শার্লটের। অনেকেই মনে করেছিলেন, কেট ও উইলিয়ামের পরিবার পূর্ণতা পেয়েছে।। কিন্তু না, সম্প্রতি একটি ব্রিটিশ ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী তৃতীয়বারের জন্যে মা হতে চলেছেন ডাচেস অফ কেমব্রিজ।

প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়ানার জন্মের মাত্র তিন মাসের মধ্যেই ফের অন্তঃসত্ত্বা হন কেট। কেট যে আরো একবার মা হতে চলেছেন এই গুঞ্জন শোনা গিয়েছিল কয়েক দিন আগেই যখন একটি বিয়ের অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের সঙ্গে সেখানে উপস্থিত হন কেটের পরিবর্তে তার বোন পিপা মিডলটন। তাছাড়া একমাসের বেশি সময় ধরে জনসমক্ষে আসেননি ডাচেস অফ কেমব্রিজ।

শোনা যাচ্ছে ২০১৬ সালের এপ্রিল বা মে মাসের শুরুতেই রাজপরিবারে আসতে চলেছেন নতুন সদস্য। তবে রাজপরিবারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026