রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩

১৫ হাজার সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন

১৫ হাজার সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দেবে ব্রিটেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেন ১৫ হাজার সিরিয়ান শরণার্থীকে রাজনৈতিক আশ্রয় দেবার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি সিরিয়ায় ইসলামিক স্টেটের ওপর বিমান আক্রমণ শুরু করবে বলে জানিয়েছে দেশটি । রবিবারে প্রকাশিত ব্রিটেনের সানডে টাইমসের এক প্রতিবেদনে এসব জানানো হয়। খবর এএফপির।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর শরণার্থী গ্রহণ করার বিষয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছিল। ব্রিটেনের ভিতরেও ক্যামেরনকে শরণার্থী বিষয়ে কিছু বলার জন্য চাপ দেয়া হচ্ছিলো। গত বৃহস্পতিবার তুরস্কের সমুদ্র তীরে শিশু আইলানের মৃতদেহের ছবি ক্যামেরন ওপর চাপ বাড়িয়ে দেয়। অবশেষে ক্যামেরন অভিবাসী কোটা বৃদ্ধির ও আইএসের ওপর হামলার সিদ্ধান্ত একসঙ্গে ঘোষণা করেন।

ক্যামেরন বলেন, আগামী মাসে ব্রিটেনের পার্লামেন্টে আইএসের ওপর আক্রমণ চালানোর অনুমতি চাইবে সরকার। তখন লেবার পার্টি যেন সরকারকে সমর্থন দেয়। ব্রিটিশ সরকার বিরোধীদের কাছে এটা আশা করে। তিনি বলেন, যাদের কারণে এই সমস্যা তাদেরকে নির্মূলে সমর্থন দিতে হবে লেবার পার্টিকে।

প্রসঙ্গত, ব্রিটেন ২১৬ জন সিরিয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ব্রিটেন ৫০০০ সিরিয়কে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রিটেনই সবচেয়ে বেশি সাহায্যে দিয়েছে সিরিয়াকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026