বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫

অভিবাসীদের স্বাগত জানিয়ে অক্সফোর্ডে সমাবেশ

অভিবাসীদের স্বাগত জানিয়ে অক্সফোর্ডে সমাবেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপ জুড়ে ছড়িয়ে থাকা মাইগ্যান্টরা ব্রিটেনেও প্রবেশ করতে শুরু করেছে। আর তাই রবিবার লন্ডনের অক্সফোর্ড শহরে বেলা ৩টা থেকে সিরিয়ান রিফিউজিদের সহায্যার্থে এবং তাদের স্বাগত জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে একটাই শ্লোগান উঠে রিফিউজি ওয়েলকাম ইন অক্সফোর্ড।

আয়োজিত সমাবেশে প্রায় ২,০০০ এর অধিক লোকসমাগম হয়। মানুষের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফ্যাস্টুন, ব্যানার ও সাপোর্টের কথা জানিয়ে বহন করতে দেখা যায়। শিশু আয়লানের মৃত্যুর পরে অক্সফোর্ডে এই প্রথম সিরিয়ান রিফিউজিদের স্বাগত জানিয়ে ব্রিটিশ সরকারের প্রতি আরো নমনীয় হওয়ার জন্য জনগনের পক্ষ থেকে প্রকাশ্য আহবান জানানো হলো।

অক্সফোর্ড সিটি কাউন্সিলের লিডার বব প্রাইসও সমাবেশে তার বক্তব্য বলেন, লেবার দলের নেতৃত্ব প্রার্থী ইওভেট কোপার যখন আহবান জানালেন, রিফিউজিদের জন্য বাসস্থান ব্যবস্থা করার, আমরা অক্সফোর্ড সিটি কাউন্সিল থেকে সাথে সাথে সেই আহবানে সাড়া দেই।

সমাবেশের কো-অর্গেনাইজার মার্ক লিয়ানস বলেন, তিনি অভিভূত এবং জনগনের স্বতঃস্ফুর্ত সাড়ায় আনন্দিত। আমাদের ধারনা ছিলো, রিফিউজিদের প্রতি জনগনের সমর্থন রয়েছে, আজ সেটাই প্রমাণিত হলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026