রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫

শরণার্থীদের লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে হাঙ্গেরিতে

শরণার্থীদের লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে হাঙ্গেরিতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হাঙ্গেরি থেকে অস্ট্রিয়া হয়ে জার্মানিতে যাওয়ার জন্য হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী দেশটিতে আশ্রয় নিয়েছে।

মঙ্গলবার একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শত শত শরণার্থী পালানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে সন্তানকে কোলে নিয়ে এক বাবাও ছুটছিলেন। দৃশ্যটি ধারণ করছিলেন হাঙ্গেরির একটি টিভি চ্যানেলের নারী সাংবাদিক।

এ সময় সন্তানসহ বাবাকে ল্যাং মেরে ফেলে দেন তিনি। শরণার্থীদের সঙ্গে এই অসদাচরণের জন্য অবশ্য তাঁর চাকরি চলে গেছে। কিন্তু এরই মধ্যে তাঁর এই কর্মকাণ্ডের ভিডিওচিত্রটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে।

দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, এক জার্মান সংবাদদাতা এই ভিডিওচিত্র ধারণ করেছেন। হাঙ্গেরির অনলাইন সংবাদমাধ্যম ৪৪৪.হুর দেওয়া তথ্য অনুযায়ী বরখাস্ত করার আগ পর্যন্ত ওই ক্যামেরাপারসন টিভি চ্যানেল এনওয়ান-এ কাজ করতেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গতকালই টিভি চ্যানেলটি তাদের নিজস্ব ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। চ্যানেলের সম্পাদক সাবচ কিসবার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আজ রোয়েজকি অঞ্চলের অভ্যর্থনা কেন্দ্রে এনওয়ান টেলিভিশনের এক সহকর্মী অপ্রত্যাশিত আচরণ করেছেন। তাৎক্ষণিক এই ক্যামেরাপারসনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল এনবিসির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তের কাছে শত শত শরণার্থী এই আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে সক্ষম হয়। হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী কয়েক দিন ধরে হাঙ্গেরি থেকে জার্মানি ও অস্ট্রিয়ায় যাচ্ছে। জার্মান সরকার শরণার্থীদের আশ্রয় দিতে রাজি হওয়ার পর অস্ট্রিয়া তার সীমান্ত খুলে দিয়েছে। হাঙ্গেরি সরকার বাসে করে তাদের সীমান্তে পৌঁছে দিচ্ছে। কিন্তু স্থানীয় পুলিশ তাদের বাধা দিচ্ছে।

এই ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার পর টুইটারে নিন্দার ঝড় উঠেছে। টুইটার ব্যবহারকারীরা ক্যামেরাপারসনের এই আচরণের নিন্দা জানিয়েছেন এবং টিভি চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা দাবি করেছেন। কেউ কেউ বলেছেন, এ ঘটনার মাধ্যমে এটিই প্রমাণ হয় যে, হাঙ্গেরির বেশির ভাগ সাংবাদিক দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পক্ষে অবস্থান নিয়েছেন। ভিক্টর শরণার্থীদের আশ্রয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সানাম শান্টিয়াই এই দৃশ্যকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। অনেকে এনওয়ান চ্যানেল বন্ধ রাখার দাবি জানিয়েছেন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026