শীর্ষবিন্দু নিউজ: মন্ত্রী পরিষদে ৮ম জাতীয় বেতন স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধ্যনবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার নেতারা।
মঙ্গলবার এক বিবৃতিতে সিলেট জেলা শাখার সভাপতি এএইচ এম ইসরাইল আহমদ ও সচিব মো. শমসের আলী জানান- বর্তমান সরকার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের রাস্তায় না নামিয়ে ১৯৯৭ ও ২০০৯ সালের ঘোষিত দুটি বেতন স্কেলেই তাঁদের অন্তর্ভূক্ত করে ইতিহাস সৃস্টি করেছেন। মন্ত্রী পরিষদে ৮ম জাতীয় বেতন স্কেল অনুমোদনের মাধ্যমে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সে আশা পূরণ হয়েছে।
গত ৩০ শে জুলাই ২০১৫ অনুষ্টিত বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ এ মত প্রকাশ করেন যে, বর্তমান সরকার বেসরকারী শিক্ষক-কর্মচারীদের রাস্তায় না নামিয়ে ১৯৯৭ এবং ২০০৯ সালে ঘোষিত দুটি বেতন স্কেলেই তাঁদের অন্তর্ভুক্ত করে ইতিহাস সৃষ্টি করেছেন। শিক্ষকবৃন্দ দৃঢ়তার সাথে এ আশাবাদ ব্যক্ত করেন যে, এবারও এর কোন ব্যত্যয় ঘটবে না, এ ধারা অব্যাহত থাকবে । আজ মন্ত্রী পরিষদে ৮ম জাতীয় বেতন স্কেল অনুমোদনের মাধ্যমে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সে আশা পূরণ হল।
তাই আনন্দ চিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ এইচ এম ইসরাইল আহমদ, সচিব জনাব মো শমশের আলী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ জনাব মুজম্মিল আলি, প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি, জাতীয় কমিটির সহসভাপতি জনাব মজির উদ্দিন আনসারী
অন্যান্যর মধ্যে জাতীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব ও প্রধান শিক্ষক জনাব মো ছরোয়ার হোসেন, জাতীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মো ময়ূব আলি, প্রধান শিক্ষক জনাব বিজন চন্দ্র বিশ্বাস, প্রধান শিক্ষক জনাব আবু তাহের, প্রধান শিক্ষক জনাব আবুল লেইছ, প্রধান শিক্ষক জনাব রফিকুল আলম, প্রধান শিক্ষক জনাব জার উল্লাহ, প্রধান শিক্ষক জনাব আব্দুল জালিল, প্রধান শিক্ষক জনাব আব্দুল মুনীম, প্রধান শিক্ষক জনাব রিপন সূত্র ধর, সহকারী প্রধান শিক্ষক জনাব ললিত মোহন বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক জনাব সাজিদ মিয়া, সহকারী প্রধান শিক্ষক জনাব এ কে আজাদ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক জনাব মো নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান, সহকারী শিক্ষক জনাব আজমত আলী, নূর মো সাইফ উদ্দিন, সহকারী শিক্ষক জনাব জিয়াউর রহমান, সহকারী শিক্ষক জনাব আহমদ হোসাইন, সহকারী শিক্ষক জনাব কামরুন নাহার, সহকারী শিক্ষক জনাব তাহমিনা পারভীন প্রমুখ