সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৮

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় যানজটে স্থবির হয়ে পড়েছে নগর। দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শিক্ষা কি পণ্য, ভ্যাট কি জন্য-ব্যানার নিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে, চট্টগ্রাম নগরের জিইসি মোড় ও সিলেট সুরমা পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সারা দেশে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর রামপুরা সেতুর ওপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। তাঁরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী। এদিকে শ্যামলীতে আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

শীর্ষবিন্দু চট্টগ্রাম প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে বের হয়। পরে তাঁরা নগরের জিইসি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন।

সিলেট থেকে আমাদের প্রতিনিধি জানান, দুপুর পৌনে ১২টার দিকে সিলেট নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভ্যাট প্রত্যাহারের দাবি ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। মিছিলটি নগরীর কোর্টপয়েন্ট হয়ে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানেই আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন আছে। তবে তাঁরা এখনো পর্যন্ত কর্মসূচিতে বাঁধা দেয়নি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে ১৫% ভ্যাট প্রত্যাহার এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক্ষ-শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে সিলেটের ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর কোর্ট পয়েন্টে এসে জড়ো হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিন দফা দাবিতে আজ এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবিগুলো হচ্ছে, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর যেসব পুলিশ হামলা চালিয়েছে, তাঁদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশি হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে এবং দশম সংসদে সপ্তম অধিবেশন চলা অবস্থায় টিউশন ফির ওপর থেকে সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল বুধবার পুলিশের হামলায় শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

এতে লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিলেট নর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দুপুর ১২টার দিকে কোর্ট পয়েন্ট থেকে সম্মিলিত মিছিল বের করে তারা। মিছিল নিয়ে নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির সামনে অবস্থান করে। সেখান থেকে ফের তারা মিছিল করে নগরীর সুরমা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। আন্দোলনরত মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আনিসুর রহমান জানান, ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026