শীর্ষবিন্দু নিউজ: সিলেটের জেলা পরিষদ প্রশাসক, দি এইডেড হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক জনাব আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর মৃত্যুতে দি এইডেড হাই স্কুলের ছাত্র-শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও আভিভাবকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দি এইডেড হাই স্কুলের শোক সভায় তাঁর কর্মময় জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রধান শিক্ষক জনাব সৈয়দ এনায়েত হোসেন, সহকারী প্রধান শিক্ষক জনাব সমীর কান্তি পুরকাস্থ, জনাব মাহবুব আলী, মৌলানা আলা উদ্দিন, জনাব ফয়সল আহমদ, জনাব মো. শমশের আলী, জনাব তরিকুল ইসলাম প্রমুখ।
মরহুমের বিদেহী আত্মার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন দি এইডেড হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম ও শিক্ষক মৌলানা আলা উদ্দিন। তাছাড়া প্রাত্যহিক সমাবেশেও ছাত্র-শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও আভিভাবকবৃন্দকে নিয়ে দোয়া করেন মৌলানা আলা উদ্দিন। অতপর ছাত্র-শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।