শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:২০

অর্থনীতিতে এগিয়ে বাংলাদেশ: যেখানে হাই রিটার্নের গ্যারান্টি রয়েছে (ভিডিও)

অর্থনীতিতে এগিয়ে বাংলাদেশ: যেখানে হাই রিটার্নের গ্যারান্টি রয়েছে (ভিডিও)

শীর্ষবিন্দু নিউজ: ইউকে ক্যাটালিস্টস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) এর উদ্যোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল সেক্টর, অপরচুনিটিস, রেগুলেশনস, প্রডাক্টস এন্ড সার্ভিসেস শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

পূর্ব লন্ডনের আমানাহ সেন্টারে সেমিনারে কি নোট উপস্থাপন করেন বাংলাদেশের ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও ও সফল ব্যাংকার আবরার এ আনোয়ার। সেমিনারে মূল আকর্ষন ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর অধ্যাপক ডঃ আতিউর রহমান।

গভর্ণরের বক্তব্যের পর উম্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তারপর ইউকেবিসিআই রাতের খাবার পরিবেশন করেন। সেমিনারে বিপুল সংখ্যক প্রবাসী ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজনের সমাগম ঘটে। সেমিনারে শুভেচ্ছা বক্তবত রাখেন শিল্পপতি ইকবাল আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিআই এর চেয়ার বজলুর রশীদ এমবিই। এছাড়াও বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খন্দকার তালহা, ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি রোজিনা হাসানও বক্তব্য রাখেন।

সেমিনারের মূল বক্তা বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডঃ আতিউর রহমান তার বক্তব্যে একটি সুন্দর বাংলাদেশের গল্প তুলে ধরেন। আতিউর যখন মঞ্চে দাঁড়ান, তখন সেমিনার হলে পিন পতন নীরবতা। যেন এক খন্ড অপরূপ এক বাংলাদেশ- আতিউর বলেনও বেশ, পজিটিভ বাংলাদেশের গল্প, চিত্র তুলে ধরেন।

গভর্ণর বলেন, আমরাই পৃথিবীর মধ্যে একমাত্র দেশ, আমি এখানে গর্বের সাথে বলতে পারি, শত বাধা, শত রাজনৈতিক বিরোধীতা, বিপত্তি থাকা সত্যেও বাংলাদেশ পৃথিবীর ৪৪তম অর্থনীতির দেশ, যেখানে বিনিয়োগের হাই রিটার্ণের দৃষ্ঠান্ত সমানভাবে আছে। এ সময় গত হরতালের সময় ৮২জন ফিনিশ বিনিয়োগকারীদের বৈঠকে নিজে অবাক হয়ে যখন জিজ্ঞেস করছিলেন এই দিনেও এখানে সমবেত হয়ে তোমরা কি করছো- জবাবে ফিনিশ বিনিয়োগকারিরা আতিউরকে জানিয়েছিলেন, আমরা বাংলাদেশের এই ব্যবস্থার সাথে এডজাস্ট করে নিয়েছি। কেননা শত আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক অস্থিরতা সত্যেও হাই রিটার্নের সুযোগ এদেশেই সম্ভব।

গভর্ণর বলেন, আপনাদের জন্য আমার প্রস্তাব, আমরা বাংলাদেশ থেকে টাকা এনে এখানে বিনিয়োগের ব্যবস্থা করতে পারি সে সুযোগ দেবার প্রস্তান নিয়ে আলোচনা করছি, প্রবাসী বন্ড, বিনিয়োগ বন্ড, ইত্যাদি প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, এই প্রবাসীরাই আমাদের আর্কিট্যাক্ট। সুতরাং আপনারা দেশে বিনিয়োগ করুন। গভর্ণর স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসীদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃস্টি করেছিলেন বলেই আজকে আতিউরের মতো ব্যক্তিও গভর্ণর- সে কথাও সুন্দর বাংলাদেশের গল্পের মধ্যে তুলে ধরেন।

গভর্ণর বলেন,আমরা চীনের মতো দেশ সমূহে ১২ বিলিয়ন আমদানী করি, আবার রফতানি করি মাত্র ৪-৫ বিলিয়ন, ভারতে আমরা রফতানি ৩/৪ বিলিয়নের বিপরীতে ১২/১৩ বিলিয়ন আমদানি করি। কিন্তু চীন ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে পরিমাণ তার চেয়ে দ্বিগুণ, তিনগুণ রিজার্ভ আমাদের, কারণ আমরা ক্যালকুলেশন করে আমদানি করি সস্তায় ও কম মূল্যে মূল্য পরিশোধ করি। সুতরাং আমাদের বৈদেশিক রিজার্ভ বেশী এবং বিগত সময়ে ২৬ হাজার বিলিয়ন রেমিট্যান্স আমাদের।

গভর্ণর বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ, টার্গেট হলো উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। আমাদের জিডিপি ৬.+প্রবৃদ্ধি ঘরে আছে, তিনি বলেন আগামী কয়েক বছরের মধ্যে আমরা ৭.২ প্রবৃদ্ধি অর্জন করতে পারবো। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর এতো ট্রাস্ট ও কনফিডেন্ট রয়েছে, সে ট্রাস্ট এখনো অবিচল আছে বলেই পজিটিভ স্বাবলম্বি মজবুত অর্থনীতির দেশে রূপান্তর করা সম্ভব হচ্ছে বলে জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

[youtube id=”yd8MC6CVLTw” width=”600″ height=”350″]

ব্যাংকার আব্রার এ আনোয়ার তার বক্তব্যে ষ্ট্যান্ডার্ড ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং সেবার দিক উল্লেখ করে আজকের বাংলাদেশের নানা ব্যাংকিং সুবিধা এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত বাংলাদেশ সরকারের নানাবিধ সুযোগের সদব্যাবহার করে কিভাবে নন-রেসিডেন্ট বাংলাদেশী বিনিইয়োগের ক্ষেত্রে সর্বোত্তম সুফল লাভ করতে পারেন, সেই সব খুটি নাটি দিক তুলে ধরেন। সেই সাথে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থিক অবস্থানের উন্নত ও সুসংহত দিকও তুলে ধরেন। আবরার আনোয়ার ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নন-রেসিডেন্টদের জন্য বিনিয়োগের জন্য যে সকল সুবিধা প্রদান করছে, সেগুলোর ব্যাখ্যা তুলে ধরেন।বিশেষ করে বিনিয়গের ক্ষেত্রে ফ্যাসিলিটি ছাড়াও বিশেষ কিছু ব্যাংকিং প্যাকেজের কথাও তিনি ব্যাখ্যা করেন।

আবরার আনোয়ারের বক্তব্যের পর ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে সেমিনারে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের একটি সারনী প্রজেক্টরের মাধ্যমে তুলে ধার হয়, যেখানে টোটাল ব্যাংকিং সেক্টরের নানা আকর্ষনীয় ব্যাংক একাউন্টস, লোন, বিনিয়োগে ষ্ট্যান্ডার্ড চার্টারের নানা সুযোগ সুবিধা তুলে ধরা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026