বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪

লন্ডনে ব্যয়বহুল বাংলাদেশ রোড শো সম্পন্ন: মাত্র ১টি বিনিয়োগের ঘোষনা

লন্ডনে ব্যয়বহুল বাংলাদেশ রোড শো সম্পন্ন: মাত্র ১টি বিনিয়োগের ঘোষনা

ইব্রাহিম খলিল: মাত্র ১টি চাইনিজ বিনিয়োগ ঘোষনা দেওয়ার মধ্য দিয়ে শেষ হলো লন্ডনে দুদিনব্যাপি ব্যয়বহুল বিনিয়োগ রোড শো। কোন ধরনের মেইনস্ট্রিম বিনিয়োগকারীর অংশগ্রহন এবং প্রচারনা ছাড়াই এবারো রোড শো সম্পন্ন হলেও আয়োজকরা দাবী করেছেন তারা নতুন এক বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছেন।

যদিও দুই দিনের রোড শো থেকে কি অর্জিত তার কোন সুনির্দিষ্ট ঘোষনা দিতে পারেনি দেশ থেকে আসা বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা। রোড শো‘র দ্বিতীয় ও শেষ দিনে ইস্ট লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ইস্ট উইন্টার গার্ডেনের বিশাল হলরুমে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী, জাহাজ নির্মান, প্লাস্টিক ও তথ্য প্রযুক্তি খাত নিয়ে প্রেজেন্টশন চলে। কিন্তুু প্রেজেন্টেশন চলাকালীন সময়ে কমিউনিটির কিছু উল্লেখযোগ্য চেনামুখ ছাড়া সেখানে ছিলেননা কোন বিনিয়োগকারী। হলের পাশে স্থাপিত বিনিয়োগ আকর্ষনকারী স্টলগুলোরও ছিলো বেহাল দশা।

বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী সেমিনারে আসা আফজল হোসেন নামের এক বৃটিশ বাংলাদেশীর সাথে কথা হলে তিনি বলেন, এই সেমিনারে তিনি এসেছে ইউকেটিআই‘র দাওয়াতে। অথচ এমন একটি আয়োজন সম্পর্কে তিনি পূর্বে কিছুই জানতেন না। তিনি অভিযোগ করে বলেন- এমন একটি সুন্দর আইডিয়াকে শুধুমাত্র অব্যবস্থাপনা এবং অদক্ষতার কারনেই ব্যর্থতায় পরিনত করা হলো।

সেমিনার হালের পাশে স্থাপিত বিজনেস টু বিজনেস বা বি২বি স্টলে ঘন্টার পর ঘন্টা দেখা যায়নি একজন কর্মকর্তাকেও। কার সাথে কথা বলবেন, কে কোন দায়িত্বে এটা বুঝা মুশকিল ছিলো। এমনকি এখানে কে বিনিয়োগকারী আর কে আয়োজক এর কোন সুনির্দিষ্ট হদিস নেই। শুধু প্রেজেন্টেশনের অধিকাংশ সময় জুড়েই ছিলো দেশের ইতিহাস ঐতিহ্যর প্রদশর্নী। তার মতে একজন বিনিয়োগকারী ইতিহাস ঐতিহ্যের চেয়ে একটি দেশের অর্থনৈতিক অবস্থা জানতে বেশী আগ্রহী থাকে।

কথা হয় বৃটিশ বাংলাদেশী উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট দিলারা খানের সাথে- দেরিতে হলেও এই আয়োজন প্রশংসার দাবীদার। তিনি বলেন- সেমিনারে এসে বাংলাদেশ সম্পর্কে নতুন বেশ কিছু ধারনা পেলাম। তবে প্রচার প্রচারনা কম থাকায় জমে উঠেনি। এখানে মূলধারা মানুষের অংশগ্রহন থাকলে দেশের জন্য ভালো হতো।

১১ সেপ্টেম্বর শুক্রবার ছিলো রোড শো‘র চুড়ান্ত দিন। প্রথম দিনে দেশের ৩০টি সরকারী, বেসরকারী ও কর্পোরেট প্রতিষ্টানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়ে নিজেদের প্রতিষ্টানে বিনিয়োগের আহবান জানান। দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ এ সামাদ ও প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৈফিক এ এলাহী চৌধুরী ও লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান।

সংবাদ সম্মেলনে তারা দাবী করেন দুদিনব্যাপী এই রোড শো অংশগ্রহন ছিলো মোট ২২০ প্রতিষ্টানের। আর বিনিয়োগকারীরা বাংলাদেশের স্পেশাল ইকোনোমিক জোন, হাইটেক পার্ক, আইসিটি, যোগাযোগ এবং জাহাজ নির্মান খাতে বিনিয়েগে বেশী আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তারা।

বিজনেস টু বিজনেস মিটিংয়ের মাধ্যমে আরো বেশ কিছু বিনিয়োগের আশ্বাস পাওয়ার দাবী করলেও/ কি পরিমান বিনিয়োগ অর্জিত হয়েছে তা বলতে পারেননি বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা। তবু দিনের শেষে এক চাইনিস বিনিয়োগকারী ঘোষনা দিলেন বাংলাদেশে ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের। এনার্জি খাতে এই বিনিয়োগে আগ্রহের কথা জানালেন চাইনিস নাগরিক চার্লিস লিউ। দিন শেষে উল্লেখযোগ্য কোন অর্জনের ঘোষনা ছাড়াই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশা প্রকাশ করেছেন এর মাধ্যমে নতুন এক বাংলাদেশকে তারা তুলে ধরতে পেরেছেন।

কিন্তু এই রোড শোর মাধ্যমে মেইনস্ট্রীম ইনভেস্টারদের কতটুকু সম্পৃক্ত করা গেছে এই প্রশ্ন তুলেছেন খোদ বৃটিশ-বাংলাদেশী বিনিয়োগকারীরা। দেশের কয়েক কোটি টাকা ব্যয় করে এই এমন দায়সারা একটি রোড শো আয়োজনের জন্য পিআর কোম্পানী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের অযোগ্যতাকেই দায়ী করেছেন রোড শো‘তে আসা বৃটিশ বাংলাদেশীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026