মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২২

শরনার্থীদের সাহায্য ও আরো সমর্থন দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে লন্ডনে কয়েক হাজার মানুষের সমাবেশ

শরনার্থীদের সাহায্য ও আরো সমর্থন দিতে সরকারের প্রতি আহবান জানিয়ে লন্ডনে কয়েক হাজার মানুষের সমাবেশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে শরনার্থীদের আশ্রয় এবং আরো শরনার্থী নেয়ার জন্য সরকারের উপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে লন্ডনের রস্তায় সমাবেশ করেছে দশ হাজার মানুষ। শনিবার সেন্ট্রাল লন্ডনের পার্কলেন থেকে শুরু করে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত হাজার হাজার লোকের সমাগম ঘটে।

লেবার পার্টির নবনির্বাচিত লিডার জেরেমি করবিন এমপি এই সমাবেশে মন প্রাণ খুলে ও মানবিক দিক বিবেচনা করে শরণার্থীদের নিরাপদ আবাসের জন্য আইনের আওতায় আরো সহযোগিতার জন্য সরকারের প্রতি আহবান জানান। লন্ডন ছাড়াও ডেনমার্ক, জার্মানি, স্পেন ও ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের রাজধানী শহরে শনিবার এসব বিপন্ন মানুষের সমর্থনে সমাবেশ হয়েছে।

এর মধ্যে কোপেনহেগেনের রাস্তায় নামে ৩০ হাজারের বেশি মানুষ। শরণার্থীবিরোধী সমাবেশও হয়েছে কয়েকটি স্থানে। এর মধ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বিক্ষোভে অংশ নেয় প্রায় পাঁচ হাজার মানুষ। শহরটিতে শরণার্থীদের পক্ষে পাল্টা সমাবেশও হয়েছে। সেই সমাবেশে অন্তত এক হাজার মানুষ অংশ নেয়। শরাণার্থীবিরোধী বিক্ষোভ হওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র।

এছাড়া হাঙ্গেরি তার সার্বিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে আসা প্রায় দেড় লাখ শরণার্থী এ বছর এ পর্যন্ত হাঙ্গেরির সীমান্ত অতিক্রম করেছে। তবে ১৫ সেপ্টেম্বর থেকে হাঙ্গেরিতে অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দেশটি। জার্মানি এখন পর্যন্ত শরণার্থীদের স্বাগত জানিয়ে এলেও কত দিন এই ঢল সামলাতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।

শরণার্থীদের ঢল ঠেকাতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তিন প্রতিবেশী দেশ তুরস্ক, লেবানন এবং জর্ডানকে ৩০০ কোটি ইউরো দেওয়ার জন্য হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন। ইউরোপ মুখী শরণার্থী বিরোধী বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন তিনি।

এমনেষ্টি ইন্টারন্যাশনাল সহ বহু মানবতাবাদী সংগঠন এই সমাবেশে যোগদান করেন। এ সময় সমাবেশে লোকজনের হাতে নানা প্ল্যাকার্ড দেখা যায়। যাতে লেখা ছিলো শরণার্থীরা স্বাগতম শরণার্থীরাও মানুষ, কোনো মানুষই অবৈধ নয়, সীমান্ত খুলে দাও ইত্যাদি । সমাবেশে মঞ্চ থেকে নানা জাগরনীমূলক ও মানবতাবাদী গানও পরিবেশন করা হয়। বিভিন্ন সংবাদ ভাষ্যের মতে সমাবেশে প্রায় দশ হাজারের মতো লোকসমাগম হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026