শীর্ষবিন্দু নিউজ: আগামী ২৪ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ অনেক মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জোতির্বিজ্ঞানীরা। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিন ঈদ উদযাপিত হয়। আর তার পরদিন চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ উদযাপন হয়।
জোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জিলকদ মাস শেষ হবে ৩০ দিনে। এ হিসাবে আগামী মঙ্গলবার জিলহজ মাসের প্রথমদিন। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার হবে আরাফাতের দিন। এ হিসাবে আগামী ২৪ সেপ্টেম্বর বুধবার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাধারণত বাংলাদেশে মধ্যপ্রাচ্য ও ইউরোপের একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশী।
সৌদি আরবে রোববার পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২৪ সেপ্টেম্বর সেখানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার সৌদি আরবের ইসলামিক ক্রিসেন্টস অবজার্ভেশন প্রজেক্ট এক বিবৃবিতে এ তথ্য জানিয়েছে বলে খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, চাঁদ দেখা না যাওয়ায় সোমবার জিলকদ মাসের শেষ দিন হবে। আর জিলহজ মাস শুরু হবে মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর থেকে। সেই হিসেবে জিলহজ মাসের নবম দিন ২৩ সেপ্টেম্বর হবে পবিত্র হজ। দশম দিন ২৪ সেপ্টেম্বর হবে ঈদুল আজহা। একই তথ্য জানিয়েছে গণমাধ্যম গালফ নিউজ ও সৌদি গ্যাজেট। তারা আল আরাবিয়া নিউজ চ্যানেলের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে।