বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২২

দূর্নীতির বরপুত্র সিসিক প্রকৌশলী খোকনকে খুঁজছে পুলিশ

দূর্নীতির বরপুত্র সিসিক প্রকৌশলী খোকনকে খুঁজছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বহু অঘটনের জন্মদাতা সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী খোকন এখন পলাতক রয়েছেন। সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের এপিএস ও সিলেট সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আবুল ফজল খোকনকে খুঁজছে পুলিশ। সিলেট কোতয়ালী মডেল থানায় কন্ট্রাক্টর শফিউল আলম এর দেয়া মামলায় তাকে খোজা হচ্ছে বলে পুলিশের একটি সুত্র জানিয়েছে।

এদিকে মামলা রেকর্ড ও খোকনকে গ্রেফতার না করতে প্রভাবশালী ব্যক্তি ও মহল তদবির চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে তাকে শো’কজও করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আগামী তিনদিনের মধ্যে তাকে শো’কজের জবাব দিতে হবে। রোববার বিকেলে তাকে এ শোকজ করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এদিকে সিলেট সিটি কর্পোরেশনের কন্ট্রাক্টর এসোসিয়েশন সোমবার প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে আবুল ফজল খোকনকে চাকুরিচ্যুত করার দাবি জানিয়েছেন। তাকে চাকরিচ্যুত করা না হলে তারা সিটি কর্পোরেশনের সব কাজ গুটিয়ে নেয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রীর বিশেষ প্রকল্পের কাজে সিটি কর্পোরেশন থেকে এক্সভেটর ভাড়া আনতে যান কন্ট্রক্টর শফিউল আলম চৌধুরী। এসময় সহকারী প্রকৌশলী নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দাবি করলে তিনি তা দিতে অসম্মতি জানান। এ সময় খোকন ক্ষিপ্ত হয়ে কন্ট্রক্টর শফিউল আলমকে মারধর করে তার এক লাখ টাকা ছিনিয়ে নেন। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়ে শফিউল আলম বৃহস্পতিবার সিলেট কোতোয়ালী থানায় এজাহার দিলে পুলিশ তাকে খুঁজতে থাকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026