সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

মসজিদে বোমা হামলায় নিহতদের স্বজনদের ফ্রি হজ্জের সুযোগ দিলেন সৌদি বাদশা

মসজিদে বোমা হামলায় নিহতদের স্বজনদের ফ্রি হজ্জের সুযোগ দিলেন সৌদি বাদশা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৪ বাংলাদেশীর স্বজনকে এবার ফ্রি হজ্ব করার সুযোগ দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ।

ইতিমধ্যে বাদশার আমন্ত্রণে অতিথি হিসাবে হজ্জ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি গেছেন জাহেদ ইকবাল। তিনি নিহত ৪ বাংলাদেশীর মধ্যে একজনের পিতা। তিনি সৌদি বাদশাকে ধন্যবাদজ্ঞাপন করে বলে, ফ্রি হজ্জ্বের সুযোগ প্রদানের মাধ্যমে বাদশা সালমান সব শহীদ এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানিত করেছেন।

জানা যায়, এর আগে পাকিস্তানের ফরমান আলী খান নামে আরেক শহীদের পরিবারকে ফ্রি হজ্জের সুযোগ দিয়েছিলেন সৌদি বাদশা। কয়েক বছর আগে জেদ্দায় বন্যার সময় তিনি প্রায় ১৪ জনের প্রাণ রক্ষা করেছিলেন। বাদশা সালমান এবার ৭০টি দেশের প্রায় ২ হাজার ৪শ হাজীকে ফ্রি হজ্জ করার সুযোগ দিয়েছেন। এর মধ্যে ফিলিস্তিনী শহীদদের পরিবারের প্রায় ১ হাজার সদস্য রয়েছেন।

গত আগষ্ট মাসে আভা শহরে স্পেশাল এমার্জেন্সি ফোর্সদের ব্যবহৃত মসজিদে আত্মঘাতি বোমা হামলায় এ ৪ বাংলাদেশী নিহত হন। সৌদি বাদশা সালমানের পক্ষ থেকে দেশের ইসলামিক এ্যাফেয়ার্স মিনিষ্টার সালেহ আল আশেইখ তাদের ফ্রি হজ্জব্রত পালনের আমন্ত্রণ পাঠান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026