শীর্ষবি
ন্দু নিউজ ডেস্ক: লন্ডনে যেকোন জিনিষ সস্তায় কিনতে হলে হোয়াইটচ্যপেলের বিকল্প নেই। আর এই হোয়াইটচ্যপেলে অনিরাপদ মোবাইল ফোন চার্জার বিক্রির দায়ে একজন ব্যবসায়ীকে হাতে নাতে ধরে আদালতে সোপর্দ করেছিল টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড বিভাগ।
নিজের কাছে মজুদ করে রাখার দায়ে হোয়াইটচ্যাপল মার্কেটের একজন ট্রেডারকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। ভোক্তা সুরক্ষা অধ্যাদেশ ১৯৮৭ এর অধীনে আনীত অভিযোগের ওপর টেমস ম্যাজিষ্ট্রেট কোর্টে শুনানি অনুষ্ঠিত হয়।
এসময় অভিযুক্ত ট্রেডার আব্দুল আল-সাইদি (হল টাওয়ার, মেইডা ভেল, ওয়েস্ট লন্ডন) দোষ স্বীকার করে নিলে আদালত তাকে ৩০০ পাউন্ড জরিমানা এবং মামলার খরচ বাবদ ১২০০ পাউন্ড ও ভিক্টিম সারচার্জ বাবদ আরো ৩০ পাউন্ড প্রদানের নির্দেশ দেন। বারার কোথাও নকল কিংবা অনিরাপদ পণ্য বিক্রি সম্পর্কে ট্রেডিং স্ট্যান্ডার্ড বিভাগকে রিপোর্ট করার জন্য ০২০ ৭৩৬৪ ৫০০৮ নাম্বারে ফোন করতে অনুরোধ করা হয়েছে।
২০১৩ সালের অক্টোবর ও নভেম্বর মাসে মেট্রোপলিটান পুলিশ এবং টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ডস্ বিভাগের অফিসাররা হোয়াইটচ্যাপল মার্কেটে অভিযান চালায়। চোরাই মোবাইল ফোন, স্মার্ট ফোন, নকল আইফোন ও চার্জার কেনা বেচা বন্ধ্যে অপারেশন বিগ উইং ও অপারেশন ডিলাক্স নামের ঐ অভিযানের সময় নিম্নমানের অনিরাপদ চার্জারগুলো জব্দ করা হয়।