সৈয়দ শাহ সেলিম আহমেদ: এই মুহুর্তে চিকৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডন অবস্থান করছেন। তিনি পুত্র তারেক রহমান ও পুত্র বধূ আর তাদের সন্তানদের নিয়ে কিছুটা পারিবারিক নিরিবিলি পরিবেশে একদিন পার করে দিয়েছেন। কাল কিংবা পরশু তিনি ডাক্তারের সাথে দেখা করতে পারেন।
দলীয় কোন কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে কোথাও জানানো হচ্ছেনা, এমনকি দলীয় এবং মিডিয়াকে অতি সন্তর্পনে এড়িয়ে যাওয়া হচ্ছে । তবে কেউ কেউ এককভাবে নিরবে গিয়ে দেখা করে আসছেন- নেহায়েতই সেই সংখ্যা একেবারেই কম। বেগম জিয়ার এই সফর তারেক রহমান ব্যক্তিগতভাবে তদারকি করছেন। এমনকি দলীয় প্রেসিডেন্ট সেক্রেটারির কাছেও উল্লেখযোগ্য কোন তথ্য সরবরাহ করা হচ্ছেনা।
বেগম জিয়ার এই সফর নিয়ে লন্ডন যখন বেশ গরম হাওয়া বইছে, ঠিক একই সময়ে আরেকটি সংবাদ বিদ্যুৎ বেগে মিডিয়ায় চলে এসেছে। লন্ডন, ঢাকার কূটনৈতিক অঙ্গন এবং হাই প্রোফাইল সূত্রে জানা গেছে আগামী রোববার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন আসছেন।
আওয়ামীলীগ থেকে দলীয়ভাবে বলা হচ্ছে বেগম জিয়ার সরকার বিরোধী অবস্থান বা কার্যক্রম মনিটর এবং তাৎক্ষনিক প্রতিক্রিয়ার ব্যবস্থা হিসেবেই সৈয়দ আশরাফ লন্ডন আসছেন। কিন্তু ডিপ্লোম্যাটিক অঙ্গনের খবর ভিন্ন। কেননা একই টাইমে শনিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ম্যান খ্যাত মুখপাত্রও লন্ডনে আসছেন।
সূত্র দাবী করছে, রাজনীতির অন্ধর মহলে সমঝোতার যে আভাস বইছে, তারই অংশ হিসেবে নরেন্দ্র মোদীর দ্যুতিয়ালি পার্টির সেই বিশিষ্ট ম্যানেজ মাস্টার খ্যাত বিজেপি নেতা আর জাতি সংঘ মহাসচিবের তারানকোর অফিসের বিশেষ সহকারীও একই সময়ে লন্ডন আসবেন। ব্রিটিশ ফরেন অফিসের সাউথ ইষ্ট ডেস্কের একজন কর্মকর্তাও জাতি সংঘ মহাসচিবের তারানকোর অফিসের সাথে সম্পর্ক রেখে চলেছেন।
সব কিছু যদি শেষ পর্যন্ত ঠিক থাকে, তাহলে চাঁদ রাতে কিংবা ঈদের রাতে বেগম জিয়া, সৈয়দ আশরাফ, বিজেপির সেই নেতা, তারানকোর সহকারি, আর ব্রিটিশ ফরেন সার্ভিস দক্ষিণ এশিয়া ডেস্কের কর্মকর্তা একসাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। যদি তাই হয়, ডিপ্লোম্যাটিক লেভেলের এই কর্মকর্তারা বলছেন, সেটা হবে বাংলাদেশের রাজনীতির জন্য একটা শুভ সূচনা।
তারানকোর সহকারি আর বিজেপি নেতা সৈয়দ আশরাফ ও বেগম জিয়াকে বিগত নির্বাচনকালিন সময়ের সমঝোতার ফর্মুলাকে সূত্র হিসেবে না ধরলেও টেবিলে রাখছেন। হাই প্রোফাইল ডিপ্লোম্যাটিক এই সূত্র দাবী করছেন, যদি বৈঠক হয়ে যায় তাহলে তারানকো শীগ্রই ঢাকা সফর করবেন, বিজেপির সেই মুখপাত্রও ঢাকা যাবেন।
বিষয়টি অতি উচ্চ মানের হওয়ায় কেবলমাত্র দুই দলের নেত্রী এবং সৈয়দ আশরাফ আর বিএনপি ঘরানার অবসর প্রাপ্ত বিদেশে অবস্থানরত কূটনৈতিক সেই বিশিষ্ট ব্যক্তি ছাড়া আর কারো গোচরীভূত নয় বলেও তিনি দাবী করেন।
এদিকে জানা গেছে, বেগম জিয়ার লন্ডন সফর উপলক্ষে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের নেতারা সোমবার অথবা বুধবারের ভিতরে লন্ডন এসে পৌছাবেন- বেগম জিয়ার সাথে সাক্ষাতের জন্য।
হাই প্রোফাইল ডিপ্লোম্যাটিক সূত্র দাবী করছেন, রাজনীতির গলিতে দৃশ্যমান ও অদৃশ্যমান কিছু খেলা থাকে। দৃশ্যমান খেলার অংশ হিসেবে বেগম জিয়ার মামলা চালুর নির্দেশনা আবার অদৃশ্য খেলার অংশ হিসেবে তারেক রহমানের মামলার অভিযোগ পত্র জমা দানের তারিখ পেছানো মাত্র কিছুটা শূন্যের মধ্যে একটু মাইনাস জিরো সমঝোতার সূচনার দরজা এই খোলা এই বন্ধ – এমন অবস্থানে করা হয়েছে- লন্ডনের বৈঠকের সফলতা- ব্যর্থতার উপর সেই দরজার কপাট একটু খুলবে নাকি বেশী খুলবে ধীরে ধীরে সেটা পরিস্কার হবে।