রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩

২৯শে অক্টোবর বিসিএ‘র শেফ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী নর্দাপম্পটন কলেজে

২৯শে অক্টোবর বিসিএ‘র শেফ প্রতিযোগিতা ঐতিহ্যবাহী নর্দাপম্পটন কলেজে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ‘র এওয়ার্ড অনুষ্ঠানকে সামনে রেখে প্রতি বছর সেরা শেফ নির্বাচনের প্রতিযোগিতা লন্ডনে হয়ে থাকলেও এবারই প্রথমবারের মতো ব্যতিক্রমী একটি ভ্যানুকে নির্বাচন করেছে সংগঠনটি। এবার পুরো বৃটেনের মোট ১০ রিজিওন থেকে ৩০ জন দক্ষ ও প্রতিশ্রুতিশীল শেফ নিয়ে ঐতিহ্যবাহী নর্দাপম্পটন কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ অক্টোবর দিনব্যাপি এই প্রতিযোগিতায় শেফরা তাদের রন্ধনশৈলী প্রদর্শন করবেন। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই উপলক্ষে বিসিএ‘র আয়োজনে এক অফিসিয়াল লাঞ্চিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন সেলিব্রেটি শেফ, বিশিষ্ট ক্যাটারার্স, মূলধারার রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গনমাধ্যমকর্মীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন শেফ প্রতিযোগিতার কনভেনার সেলিব্রেটি শেফ টিপু রহমান। পল মটলীর সঞ্চালনায় লাঞ্চিং অনুষ্ঠানে অতিথি হিশেবে উপস্থিত ছিলেন নর্দাম্পটন সাউথের এমপি ডেভিড ম্যাকেনটুশ, বিসিএ‘র প্রেসিডেন্ট পাশা খন্দকার, নর্দাম্পটন কলেজের প্রিন্সিপাল পেট্রিক লিবি, ক্যাটারিং ডিপার্টমেন্টের হেড কাথ রাসোল, বিসিএ‘র সিনিয়র ভাইস চেয়ারম্যান কামাল ইয়াকুব।

লিখিত বক্তব্যে টিপু রহমান বলেন, বিসিএ‘র শেফ প্রতিযোগিতা কারী ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ন দিন। এবার এটি ব্যতিক্রমী ভ্যানুতে এই প্রতিযোগিতার লক্ষ্য হলো তরুন প্রজন্মের শেফদের উৎসাহিত করা। এর পাশাপাশি এই প্রতিযোগিতায় নতুনত্ব নিয়ে আসা। নর্দাম্পটন কলেজের অত্যন্ত মর্ডান কিচেনে এই প্রতিযোগিতা সত্যিকার অর্থে জমে উঠবে। পরে সাংবাদিক ও উপস্থিত ক্যাটারার্সদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিসিএ‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল ইয়াকুব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডেভিড ম্যাকেনটুশ অত্যান্ত আনন্দের সাথে বলেন, নর্দাম্পটনে শেফ প্রতিযোগিতা আয়োজনের ফলে স্থানীয় কমিউনিটির কারী ব্যবসায় নতুন এক মাত্রা যোগ করবে। ব্যবসায়ীদের পাশাপাশি তরুন প্রজন্মের শেফদের মধ্যে উৎসাহ বাড়বে। তিনি এই প্রতিযোগিতায় সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাশি কারী শিল্পের বিরাজমান সংকট মোকাবেলায় কাজ করার জন্য নিজের অজ্ঞিকার পোষন করেন।

বিসিএ‘র প্রেসিডেন্ট পাশা খন্দকার বলেন, কারী শিল্পে শেফদের আরো বেশী দক্ষতা অর্জন ও তাদের পরিশ্রমকে মূল্যায়ন করতেই এমন। এর মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির শেফদের মেইনস্ট্রিম লেভেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বিসিএ। কারী শিল্পের বিরাজমান সংকটের মধ্যেও এটি আশার আলো। কারন শেফ সংকটের কারনেই কারী হাউজগুলো দিন দিন বন্ধ হয়ে যাচেছ। বিসিএ এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ ও আšতরিকতার সাথে সারা বছর কাজ করে যাচেছ।

এদিকে লাঞ্চিং অনুষ্টানে সকলেই বলেছেন, বর্তমান সংকটে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া প্রয়োজন দক্ষ শেফ তৈরীর উপর। এর মাধ্যমে একদিকে যেমন খাবার ম্যানুতে বৈচিত্র আসবে। তেমনি নতুন প্রজন্মের শেফদের আগ্রহ বাড়বে। শেফরা ৪৫ মিনিটের কারী কুকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ডিশ তৈরী করবেন। সেখান থেকে সেরা শেফ নির্বাচিত করা হবে। এতে সেলিব্রেটি শেফ টনি খান, বিখ্যাত কারী লাভার লর্ড কেনেডিসহ আরো ৪জন বিচারকের দায়িত্ব পালন করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026