শীর্ষবিন্দু নিউজ: ভিন্ন মাত্রার স্বাদ দিতে একমাত্র পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইউনেস্কোর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রীর নিউ ইয়র্ক সফর শেষ হয় ৫ ঘন্টায়। যে অনুষ্ঠানের এতো তড়িগড়ি সেখানে তিনি বক্তব্য দেন আট মিনিট। অনুষ্টনে মাত্র ২০ মিনিটর জন্য অংশ নেন তিনি। বিভিন্ন দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রীরাই ইউনেস্কোর উচ্চ পর্যায়ের এ সভায় অংশ নিলেও বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার স্থানীয় সময় দুপুরে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তিনি যখন জাতিসংঘ সদর দপ্তরে ইউনেস্কোর আলোচনায় উপস্থিত হন, তখন অনুষ্ঠান শেষ হতে মাত্র ২০ মিনিট বাকি। পররাষ্ট্র মন্ত্রী যখন অনুষ্ঠানে পৌঁছান তখন বক্তব্য দিচ্ছিলেন অনুষ্ঠানের শেষ বক্তা দক্ষিণ আফ্রিকার সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী পোল ম্যাশাটাইল। দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর বক্তব্য শেষে বেলা পৌনে ১টায় দীপু মনিকে বক্তৃতা দেয়ার আমন্ত্রণ জানান ভুক জেরিমিক। ৮ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে সব সমাজে সাংস্কৃতিক চেতনা বিকাশের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র মন্ত্রী।
ইউনেস্কোর অনুষ্ঠান শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভুক জেরিমিকের সঙ্গে দ্বি-পাক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ঠিক ৫টায় দীপুমনি আবারো ছোটেন জন এফ কেনেডিতে। সন্ধ্যা ৭টায় ২৫ মিনিটে সুইস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেনেভার উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply