বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪

ইমিগ্রেশন আপডেট ৫: ব্রিটেনে দ্বিতীয় স্বামী-স্ত্রী আনতে তালাকে যা করনীয় (ভিডিও)

ইমিগ্রেশন আপডেট ৫: ব্রিটেনে দ্বিতীয় স্বামী-স্ত্রী আনতে তালাকে যা করনীয় (ভিডিও)

পারিবারিক জীবনে স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্ন্য একটি স্বাভাবিক ঘটনা। সকল পরিবারেই ছোটখাট ঝগড়া হয়ে থাকে। তবে কোন কোন সময় স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া, মনোমলিন্ন্য সংসার ভাঙ্গনের কারন হয়ে দাঁড়ায়। যার কারনে আর কখনোই তাদের পক্ষে একত্রে থাকা অসম্ভব হয়ে দাঁড়ায়।

ফলে একে অন্যকে তালাক বা ডিভোর্স দিতে হয় অনেকটা বাধ্য হয়ে। মানুষ সামাজিক জীব তাই এধরনের পরিস্থিতির স্বীকার স্বামী-স্ত্রীকে দ্বিতীয় বিয়ে করতে হয়। দ্বিতীয় স্ত্রী বা স্বামীকে ব্রিটেনে আনতে ‘তালাকের’ যথাযথ নিয়ম না মানার কারনে পড়তে হয় বিড়ম্বনায়।

এ প্রসঙ্গে লন্ডনবিডিনিউজ২৪ এর প্রতি সাপ্তাহের নিয়মিত আয়োজন ইমিগ্রেশন আপডেটে বিশিষ্ট ইমিগ্রেশন এডভাইজার ব্লাকস্টোন সলিসিটার্স এর প্রিন্সিপাল মোহাম্মদ খালেদ নূর বলেন, এধরনের পরিস্থিতিতে স্বামী বা স্ত্রীকে ব্রিটেনে ডিভোর্স করলে ভালো হয়।

যদিও ব্রিটেনে অনেক ক্ষেত্রে ডিভোর্স কার্যকর করতে একটু সময় সাপেক্ষ। তারপরও ব্রিটেনেই ভালো। তিনি বলেন, অনেকে দ্রুত ডিভোর্স কার্যকরের জন্য বাংলাদেশে গিয়ে তালাক দিয়ে থাকেন।

এক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ না করার করনে অনেকের ডিভোর্স কার্যকর হয় না। ফলে দ্বিতীয় স্ত্রী বা স্বামীকে আনতে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। বাংলাদেশ থেকে ডিভোর্স দিলে স্বামী বা স্ত্রীকে ১২ মাসের অধিক ব্রিটেনের বাইরে অবস্থান করতে হবে এবং সেখানে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রথমে ডিভোর্স নিটিশ পাঠাতে হবে। তার পর চেয়ারম্যান এক মাস সময় পাবেন স্বামী স্ত্রীকে সামাজিকভাবে একত্রিত করে দেয়ার জন্য। তবে নোটিশ অবশ্যই প্রাপকের ঠিকানায় পৌছাতে হবে।

এরপর ৯০ দিনের মধ্যে যদি প্রাপক কোন যোগাযোগ না করেন সেক্ষেত্রে ডিভোর্স কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তবে এক্ষেত্রে স্ত্রী যদি সন্তান সম্ভাবাহন তাহলে বাচ্চা প্রসবের আগ পর্যন্ত তা কার্যকর হবে না। এই সময়ের মধ্যে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে দ্বিতীয় বিয়ে আইন সম্মত হয়নি বলে গণ্য হবে।

[youtube id=”JELH4vmDxKs” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026