ভূমিকা :বাংলাদেশ রাষ্ট্রের জন্ম কোন নাতিদীর্ঘ ইতিহাস নয়। বৃটিশের সুদীর্ঘ প্রায় দু’শ বছরের অত্যাচার-শোষন, সাম্প্রদায়িক চিন্তা থেকে ভারত বিভক্তি, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানের অংশ বাংলাদেশ (তৎকালীন পূর্ববঙ্গ) ও তার আপামর জনগণের উপর চাপিয়ে দেয়া ভাষাগত ঔপনিবেশবাদ, ’৫২-র ঐতিহাসিক ভাষা আন্দোলন, ’৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৯-র গণ অভ্যূত্থান এবং সর্বশেষ ১৯৭১ -এর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্রের অভ্যূদয়।
যে মহাপুরুষের জন্ম না হলে এ অসম্ভব সম্ভব হতো না তিনি আমাদের জাতির জনক, বাঙালী জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান। তাঁরই আত্মত্যাগী, আপোষহীন আর চিরন্তন সংগ্রামের ফসল আজকের এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
যে সুশাসনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের সৃষ্টি, সেই সুশাসনের দিকে একটু আলোকপাত করা যাক। মূলতঃ আইনের শাসন, জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকার, জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি ও সুরক্ষা এবং কার্যকর সংসদ, স্বাধীন বিচার বিভাগ ও দক্ষ প্রশাসন ব্যবস্থার মাধ্যমে জনগণের কাক্সিক্ষত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হচ্ছে সুশাসন। এসকল লক্ষ্য তথা জনগণের সার্বিক মুক্তির লক্ষ্য নিয়েই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করার সংগ্রামে লড়াই করেছিলাম। আজকের দিনেও একথা সত্য যে, এসকল বিষয় নিশ্চিত করতে হবে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের কোন বিকল্প নেই। বিকল্প নেই সাংবিধানিক শাসনব্যবস্থার একটি ক্রমাবর্তনশীল ধারার। কারণ, সংবিধান হচ্ছে জাতির পবিত্র দলিল এবং দেশের সর্বোচ্চ আইন। আইনী কাঠামোর দিক থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বর্তমান বিশ্বের অন্যতম মানবাধিকারসমৃদ্ধ ইন্সট্রুমেন্ট। এ সংবিধানের চারটি মূল স্তম্ভ হচ্ছে ঃ বাঙালী জাতীয়তাবাদ; ধর্মনিরপেক্ষতা; গণতন্ত্র এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার তথা সমাজতন্ত্র।
বাংলাদেশ রাষ্ট্রের মৌল ভিত্তিই এ চারটি বিষয়। মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান চেতনাও ছিলো তাই – একটি শোষণমুক্ত ও সার্বজনীন সামাজিক কাঠামো প্রতিষ্ঠা, যেখানে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত হবে। সংবিধানের প্রস্তাবনা অংশে সে চেতনার সুস্পষ্ট বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই এভাবে –
“. . . . আমরা, বাংলাদেশের জনগণ, . . . অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার, সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।”
এবারে দেখা যাক, সুশাসন – কিভাবে অর্জিত এবং সুরক্ষিত হবে
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি:
একটি ঐতিহাসিক, গণমুখী এবং সুদূরপ্রসারী সংগ্রামের ধারক ও বাহক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই তার লক্ষ্য ও উদ্দেশ্য রেখেছে বাংলাদেশের আপামর জনগণের কল্যাণের প্রতি। ২০০৮ ও ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আমাদের দলীয় ইশতেহারের অন্যতম প্রধান বিষয় ছিলো সুশাসন প্রতিষ্ঠা। যুদ্ধাপরাধীদের বিচার,
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন, রাজনীতিতে সাম্প্রদায়িতকতা/জঙ্গীবাদ দমন ও নিষিদ্ধকরণ, প্রবাসীসহ সকল নাগরিকের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা, একটি সার্বজনীন শিক্ষানীতির মাধ্যমে দেশের প্রকৃত মেধার বিকাশ, নারী সমাজের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন, দলীয়করণমুক্ত ও অরাজনৈতিক এবং গণমুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জীবনের ও অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহনে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ।
মানবাধিকার রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (অনুচ্ছেদ ২৬-৪৭) বর্ণিত মৌলিক অধিকারসমূহের সুরক্ষায় বর্তমান সরকার সদা বদ্ধপরিকর। একটি স্বাধীন মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার দাবী দীর্ঘদিনের হলেও এ জনদাবির প্রতি বিগত কোন সরকারই সম্মান প্রদর্শন করেনি। বরং, বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় আমরা দেখেছি মানবাধিকার কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে, কিভাবে দুর্বৃত্তায়ন, দুর্নীতি ও দুঃশাসন মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে।
বিএনপি-জামাতের সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন:
বাংলাদেশ আওয়ামী লীগের ঠিক বিপরীত মেরুতে গিয়ে ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামাত জোট বাংলাদেশে দুর্বৃত্তায়ন ও দুঃশাসনের মৃত্যুপুরী কায়েম করেছিলো। এমনকি এর আগে, ১৯৯১ সালে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বয়ং পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে ৫০ মিলিয়ন রুপি গ্রহণ করেন বলে খবর প্রকাশিত হয়েছিলো।
পাকিস্তানের সুপ্রীম কোর্টে এক শুনানিতে আইএসআইয়ের সাবেক প্রধান এই স্বীকারোক্তি করেন। একটি দেশের প্রধান বিরোধীদলের নেত্রী (যিনি সাবেক প্রধানমন্ত্রীও বটে), তার জন্য এর চাইতে লজ্জাজনক বিষয় আর কী হতে পারে? ক্ষমতায় যাবার জন্য মানুষ কত নীচে নামতে পারে?
দুর্নীতির পাহাড় গড়ে নিজেদের, বিশেষতঃ তাদের সরকারের সেই প্রধানমন্ত্রীর দুই পুত্র ও এক ভাইয়ের নামে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছিলো তারা। তাদের আমলের বাংলাদেশ সারা পৃথিবীর সামনে দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়নের সমার্থক হয়ে উঠেছিলা।
ক্ষমতায় এসেই তারা হত্যা আর নির্যাতনের মৃত্যুপুরীতে পরিণত করেছিলো এই জনপদকে। ২৪ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী ও সংখ্যালঘু জনগণকে হত্যা, পঙ্গু ও ঘরবাড়ী ছাড়া করে তাদের সন্ত্রাসীরা। আওয়ামী লীগের ভোটারদের ঘর-বাড়ী ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এমনকি পুকুর দখল, ভরাট, বাড়ী ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া, মেয়েদের ধর্ষন করা এসব ছিলো তাদের আমলের নিত্যদিনের ঘটনা।
তাদের সরকারের মন্ত্রীরা একসাথে গোপন মিটিং করে কুখ্যাত জঙ্গী বাংলা ভাই ও শায়খ রহমানের মাধ্যমে প্রকাশ্যে যে জঙ্গীবাদী ও ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করে তা আন্তর্জাতিক গণমাধ্যমে পর্যন্ত বাংলাদেশকে একটি ভয়াবহ ও বিপজ্জনক রাষ্ট্রের কালিমা মেখে দেয়। সেই দুঃশাসনের ভয়াবহ স্মৃতি এদেশবাসী ভুলতে পারবে না কোন দিনও।
আওয়ামী লীগ শাসনামলে মানবাধিকার সুরক্ষা:
বর্তমান সরকার দায়িত্ব গ্রহনের পরপরই স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করে। প্রতিষ্ঠার পর থেকেই এ কমিশন বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই কমিশনের কাজগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে – দেশব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেইস্ লাইন সার্ভে সম্পাদন; সারা দেশের জেলখানা ও হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে কয়েদীদের মানবাধিকার ও হাসপাতালের রুগীদের সেবার মান বৃদ্ধিতে অবদান রাখা এবং সর্বাবস্থায় মানবাধিকারের প্রতি মর্যাদা প্রতিষ্ঠার বিষয়কে একটি মৌলিক করণীয় হিসেবে প্রতিষ্ঠিত করা ইত্যাদি।
গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে এ বিষয়ে সৃষ্টি হয়েছে জনসচেতনতা। বাংলাদেশ পুলিশ বাহিনীর মাঝে মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপি সদর দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছে। পুলিশ হেফাজতে হত্যা, নির্যাতন ও নিবর্তনমূলক যে কার্যকলাপ বিএনপি আমলে হতো তা যেন আর না হয়, সে বিষয়ে মানবাধিকার কমিশন কাজ করে চলেছে। সর্বোচ্চ স্বাধীনতা নিয়ে এ কমিশন কাজ করছে, যা বিএনপি আমলে ছিলো অকাল্পনিক। তারা মানবাধিকার কমিশন বাস্তবায়নই করে নি।
মানবাধিকার সুরক্ষায় মানুষের অধিকার সম্পর্কে জানার ক্ষেত্র সৃষ্টিসহ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা একান্ত জরুরী। সরকার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেছে। স্বাধীন তথ্য অধিকার কমিশন গঠনের মাধ্যমে সরকার জনগণের তথ্য জানার অধিকারসহ সকল মৌলিক মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত প্রায় তিন বছর ধরে এই স্বাধীন কমিশন তার কার্যক্রম অব্যাহত রেখেছে। তথ্য কমিশন প্রতিষ্ঠার পর হতে প্রতিটি কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যেক তথ্য প্রদান ইউনিটের জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করার জন্য প্রচেষ্টা নেয়া হয়েছে।
ইতোমধ্যে সরকারী অফিসসমূহ হতে ৭,৬১১ জন এবং এনজিওগুলো হতে ২,৪৫৪ জনসহ মোট ১০,০৬৫ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবী, অফিসের ঠিকানা, টেলিফোন ও মোবাইল নাম্বার, ই-মেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্যাদি ডেটাবেইজে অন্তর্ভুক্ত করে কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হয়েছে। দেশের বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে ব্যর্থ হয়ে হয়েছেন এমন ভুক্তভোগী শতাধিক জনের অভিযোগ তথ্য কমিশনে দায়ের করা হয়েছে।
ইতোমধ্যে কমিশন সিংহভাব অভিযোগ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে। সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মাধ্যমসহ সকল গণাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। দেশে তথ্যের অবাধ প্রবাহ জনকল্যাণে নিবেদিত করতে সরকার কাজ করে চলেছে এবং এ খাতে ব্যক্তি উদ্যোগকে স্বাগত জানানো হচ্ছে। অথচ, বিএনপি-জামাতের আমলসমূহে তথ্যের কোন স্বাধীনতাই ছিলো না, বরং সাংবাদিক নির্যাতনসহ গণমাধ্যমের কণ্ঠরোধ তাদের আমলে ছিলো নিত্তনৈমিত্তিক ব্যাপার।
বিএনপি-জামাতের তথ্য অধিকার হরণ এবং সাংবাদিক নির্যাতন ও হত্যা:
২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেই সে সময়ের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল – একুশে টেলিভিশনকে বন্ধ করে দেয়। অথচ আওয়ামী লীগের শাসনামলেই ১৯৯৬-২০০১ মেয়াদের সময়ে এই একুশে টেলিভিশন, চ্যানেল-আই, এটিএন বাংলাসহ বেশ কয়েকটি স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল টিভি চালুর অনুমতি দিয়ে তথ্যের অবাধ প্রবাহের সুযোগ করে দেয়া হয়েছিলো, যা বিএনপি ন্যাক্কারজনকভাবে কন্ঠরোধ করে। সাইমন ড্রিংয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিককে তারা অপমান করে এদেশ ত্যাগে বাধ্য করে।
অথচ এই সাইমন ড্রিং মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কতোই না সংবাদ বিশ্বব্যাপী প্রচার করেছিলেন। গণমাধ্যমের প্রতি যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদাই শ্রদ্ধশীল, সেখানে ঠিক তার বিপরীত হচ্ছে বিএনপি-জামাত। তারা স্বাধীন সংবাদ ও তথ্যকে ভয় পায় বলেই গণমাধ্যমের বিরূদ্ধে এমন ভয়ঙ্কর হয়ে ওঠে, প্রেসক্লাবের ভিতরে পুলিশী বর্বরতার মাধমে সাংবাদিকদের নির্যাতন করে। জনকন্ঠের মতো মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম ধারক বলে পরিচিত দৈনিকটির তারা সরকারী বিজ্ঞাপন বন্ধ করে অবর্ণনীয় হয়রানি জুলুমের শিকার করে সাংবাদিকদের।
আর বর্তমান সরকারের আমলে গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এখন দেশে দেড় শতাধিক দৈনিক পত্রিকা, ১৪ টিরও বেশি এফএম রেডিও এবং ২৫টিরও বেশী স্যাটেলাইট টিভি চ্যানেল চালু রয়েছে। সকল টিভি চ্যানেলে নিয়মিত সরকারের এমনকি প্রধানমন্ত্রীর সমালোচনা ও বিরূপ মন্তব্য অবাধে করে চলেছেন সাংবাদিকরা এবং বিরোধীদলের সমর্থক বুদ্ধিজীবীরা। কই, তাদের কাউকে তো কোন বাধা দেওয়া হয়নি। বরং বিএনপি আমলে হুমায়ূন কবীর বালু, শাসসুর রহমান, শেখ বেলাল উদ্দিন, মানিক সাহা, শান্তা ইসলাম তুলি, গৌতম দাসসহ ১৩ জন সাংবাদিককে শুধুমাত্র রাজনৈতিক আদর্শের কারণে হত্যা করা হয়েছিলো।
এসব হত্যার কোন বিচার বা খুনীদের গ্রেপ্তার পর্যন্ত করেনি বিএনপি-জামাত জোট। তাদের আমলে ৫৬ জন সাংবাদিককে ও চিত্রগ্রহাককে মারধোর, জখম ও হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আর ৩১ জন সাংবাদিক ও সংবাদকর্মীকে মৃৃত্যুর হুমকি দেওয়া হয়। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে এরূপ কোন ঘটনা ঘটছে না।
গণতান্ত্রিক ও ন্যায়বিচারভিত্তিক শাসন ব্যবস্থা নিশ্চিত করেছে বলেই বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রের মদদে কোন রাজনৈতিক হত্যাকান্ড ঘটছে না। বরং, সরকার ইতোপূর্বের সকল রাজনৈতিক হত্যার বিচারের উদ্যোগ গ্রহণ করেছে।
কিন্তু একবার আমরা যদি স্মরণ করি বিএনপি-জামাত আমলের কথা, তাহলেই দেখতে পাই – ড.শাহ এ.এম.এস. কিবরিয়া থেকে শুরু করে অধ্যাপক হুমায়ূন আজাদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের সফল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা কিভাবে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের দিয়ে হত্যা করেছে তার ইয়ত্তা নেই। শুধু আওয়ামী লীগ করে এবং আওয়ামী সমর্থক হবার কারণে ২৪ হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে তারা নির্মমভাবে নির্যাতন এবং হত্যা করেছে।
তাদের পরিবারের উপর অবর্ননীয় নির্যাতন-নিস্পেষন করেছে। পয়লা বৈশাখ রমনার বটমূলে বোমা বিস্ফোরণে শত শত নিরীহ নরনারী হত্যা, ময়মনসিংহে সিনেমা হলে বোমা মেরে মানুষ হত্যা, গোপালগঞ্জের বানিয়াপাড়া গীর্জায় নিরীহ খ্রিষ্টান মিশনারি হত্যা, চট্টগ্রামে অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরীকে হত্যা, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডারদের দিয়ে প্রবীণ ও বরেণ্য অধ্যাপককে হত্যা, উদীচীর সভাস্থলে বোমা হামলা করে সংস্কৃতি কর্মীদের হত্যা, ২১শে আগস্টের গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও নিবেদিতপ্রাণ মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ শত শত নেতা-নেত্রীকে হত্যাসহ কত মানুষকে চিরতরে পঙ্গু করে দিয়েছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা, তা বলে শেষ করা করার নয়। এরকম হত্যাকান্ডের বিবরণ দিতে গেলে আরেকটি পূর্ণাঙ্গ প্রবন্ধ লিখতে হবে। সেই রকম কোনই রাজনৈতিক হত্যাকান্ড বা হামলা কোনটিই বর্তমান সরকারের আমলে হচ্ছে না। এটিও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অন্যতম অর্জন।
বিএনপি আমলের এসব হত্যাকান্ডের কোন বিচার তো হয়ইনি, বরং, তাদের শাসনামলে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে জাতিকে বিস্মিত করে মানবাধিকারসহ সকল প্রকার সামাজিক সুরক্ষা আরও ভুলুণ্ঠিত হয়েছিলো।
বিএনপি-জামাত কর্তৃক বিচার বিভাগের স্বাধীনতা হরণ:
বিএনপি-জামাত জোট বিচার বিভাগকে নিজেদের ক্রীড়ানকে পরিণত করেছিলো। দলীয় পছন্দের লোককে তত্ত্ববধায়ক সরকারের প্রধান করার অশুভ উদ্দেশ্যে তারা সুপ্রীম কোর্টের বিচারকদের বয়স ৬৫ থেকে ৬৭-তে বৃদ্ধি করে। দলীয় বলে পরিচিত তাদের বংশবদ বিচারপতি কে.এম.হাসানকে পরবর্তী তত্ত্ববধায়ক সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়ে সারা দেশে এক গৃহযুদ্ধময় পরিস্থিতির সৃষ্টি করেছিলো বিএনপি-জামাত, যার প্রেক্ষাপটে ১/১১’র উদ্ভব ঘটে। এদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছিলো বিএনপি-জামাত জোট।
বিপরীতে, বর্তমান সরকারের আমলে পূর্ণাঙ্গ পৃথকীকরণের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। জুডিশিয়াল সংস্কার প্রক্রিয়ায় সরকার দ্রুততম সময়ের মধ্যে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সম্ভব সবটুকু করে যাচ্ছে, যার বিন্দুমাত্রও বিএনপি-জামাত জোট করেনি। তারা বিচার বিভাগের দলীয়করণ এতোটাই ন্যাক্কারজনক ও হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছিলো যে, আইনের ভুয়া সনদধারী দলীয় লোককে বিচারপতি নিয়োগ করে বিচার বিভাগকে পদাবনত করেছিলো তাদের আইনমন্ত্রী মওদুদ আহমেদ।
এমনকি একুশের আগস্টের গ্রেনেড হামলা মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করে ভুয়া জজ মিয়া নামের নিরীহ একজনকে আসামী বানিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে তার ১৬৪ ধারায় জবানবন্দী পর্যন্ত গহণ করিয়েছিলো।
আওয়ামী লীগের আমলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা:
যে কোন গণতান্ত্রিক দেশের অন্যতম পরিচয় একটি স্বাধীন বিচার বিভাগ। বাংলাদেশ সংবিধানের ১১৬(এ) অনুচ্ছেদের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার মোতাবেক দায়িত্বভার গ্রহণের কিছুদিনের মধ্যেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যোগ্য, সৎ ও দক্ষ আইনজ্ঞদের বিচারক হিসেবে নিয়োগ করা হচ্ছে। নিম্ন আদালতে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে ব্যাপক সংখ্যক বিচারক নিয়োগ করে মামলার জট নিরসন হচ্ছে। বিচার প্রশাসনে ই-গভর্ণেন্স এর মাধ্যমে সুপ্রীম কোর্টের ক’জ লিস্ট অনলাইনে দেওয়া হয়েছে।
ফলে বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা এসেছে এবং জনদুর্ভোগ কমেছে। বিচারকদের বেতন, ভাতা, মর্যাদা, নিরাপত্তা এবং অপরাপর সুবিধাদি বৃদ্ধি করা হয়েছে। বিচার বিভাগের জনবল সংকট নিরসনে নিয়োগ বাড়ানো হয়েছে। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি প্রক্রিয়াধীন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের প্রতি সংঘটিত সহিংস ঘটনা তদন্তের জন্য জুডিশিয়াল তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন তাদের রিপোর্টও দাখিল করেছেন। শীঘ্রই অপরাধীদের যথাযথ বিচারের আওতায় আনা হবে।
স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন:
গণতন্ত্র বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে একটি শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন, যারা সকল প্রভাবের উর্দ্ধে থেকে স্বাধীনভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন উপহার দিয়ে থাকে। অথচ, বিএনপি-জামাতের সময়ে আমরা কী দেখেছি?
বিচারপতি আব্দুর রউফকে দিয়ে মাগুরা মডেলের ঘৃণিত ও জনপ্রত্যাখ্যাত নির্বাচন তারা করেছিলো। আবার তাদেরই বংশবদ আরেক বিচারপতি এম.এ. আজিজকে দিয়ে এক কোটি ভূয়া ভোটার লিস্ট তৈরিসহ ছাত্রদল-শিবিরের ক্যাডারদের নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করে সারা দেশে এক বিভীষিকাময় পরিবেশে নির্বাচন করার সকল আয়োজন সম্পন্ন করেছিলো। জাতি কি কোনদিনও ভুলতে পারবে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারীর সেই প্রহসনের নির্বাচনের কথা!
অথচ, আওয়ামী লীগ সরকারের সময় জাতি কি দেখেছে এবং দেখছে? ইতিহাসে এই প্রথমবারের মতো সকল দলের সাথে মহামান্য রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমে এবং সার্চ কমিটির মনোনয়নের মধ্য থেকে পরিশীলিত, দক্ষ, সৎ ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে।
বর্তমান সরকারের আমলে যে কয়টি নির্বাচন হয়েছে তার অনেকগুলোতেই বিরোধীদলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার কোনরূপ হস্তক্ষেপ করেনি (চট্টগ্রাম, কুমিল¬া সিটি কর্পোরেশন নির্বাচন কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ কর্তৃকও সমাদৃত হয়েছে)। ইভিএমের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিএনপি নেত্রী প্রথমে বলছিলেন সেই নির্বাচনে তাঁর দল অংশ নেবে না, তাঁরা ইভিএম মানেন না। কিন্তু যখনই দেখলেন তাঁদের প্রার্থী বিজয়ী হয়েছে, তখনই তিনি নির্বাচন মেনে নিলেন, ইভিএম নিয়ে আর কোন কথা তিনি বললেন না (এই তো বিএনপি’র চরিত্র)। অর্থাৎ, এই সরকার প্রমাণ করেছে, নির্বাচনকে কোনভাবেই প্রভাবিত করা হয়নি।
বরং, ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যতগুলো নির্বাচন হয়েছে, তার সবগুলোতেই স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছে।
দুর্নীতি দমন : দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনে মন্ত্রী পদমর্যাদায় চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। কমিশন স্বাধীনভাবে চলছে। এর কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করছে সরকার। ইতোপূর্বের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী ও তাঁর নিকটাত্মীয়দের বিশাল দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
গত ছয় বছরে রাষ্ট্র ও সমাজের সকল পর্যায় হতে ঘুষ ও দূর্নীতি হ্রাস পাওয়ায় টিআইবির দুর্নীতি ধারণাগত সূচকে বাংলাদেশের র্যাংক সালে ত্রয়োদশে উন্নীত হয়েছে (২০১১ সালে যা ১৮৩ টি দেশের মধ্যে ১২০ তম স্থান)।
উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশের এ র্যাংক ছিল ৩য় এবং ২০০৭ সালে ছিল ৭ম। আরও উলে¬খ যে, বিএনপি-জামাত শাসনামলের পরপর পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বে প্রথম অবস্থানে ছিলো। সেই লজ্জাজনক অবস্থা থেকে দেশ আজ মুক্তি পেয়েছে।
কার্যকর সংসদ: বর্তমান সরকারের শাসনামলে জাতীয় সংসদকে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হয়েছে। সংসদ নিয়মিত বসছে এবং প্রাণবন্ত ও সচল রয়েছে। বিশেষতঃ সংসদীয় কমিটিগুলো অত্যন্ত কার্যকরভাবে মন্ত্রণালয়সমূহের উপর তত্ত্বাবধান অব্যাহত রেখেছে। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এটি একটি মাইলফলক এবং সুশাসন প্রতিষ্ঠায়য বড় নিয়ামক শক্তি। নিয়মিত জবাবদিহিতার আওতায় এসেছে সরকারের নির্বাহী বিভাগ।
সকল সংসদীয় কমিটির সভাপতিরাই মাননীয় সংসদ সদস্য (মন্ত্রীবর্গ নন) এবং তাঁদের মধ্যে বেশ কয়েকজনই বিরোধী দল থেকে মনোনীত। নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকারের নির্বাহী অংশের মাঝে একটি সুষ্ঠু সমন্বয় সাধন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও জোরদার হবে এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হবে।
দক্ষ প্রশাসন: সুশানের জন্য দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে বিদ্যমান সরকারী জনবল থেকে পদোন্নতি, পদায়ন ইত্যাদির মাধ্যমে সঠিক স্থানে সঠিক কর্মী নিয়োগের বিষয়টি প্রণিধানযোগ্য। পদোন্নতির দীর্ঘ ও অনাকাক্সিক্ষত জট নিরসন করা করেছে। নিয়মতিভাবে পদোন্নতির ম্যামে চাকুরিজীবীদের কর্মস্পৃহা ও মনোবল অটুট করা হয়েছে। বেতন বৃদ্ধি করা হয়েছে উল্লেখযোগ্য হারে।
আমরা আশা করি এতে সিভিল সার্ভিসের সেবার মান র্আও অবিচ্ছিন্ন ভাবে প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের আরো গণমুখী ও সেবা প্রদানে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়েছে। স্বচ্ছতার জন্য ই-গভর্নেন্সের উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ই-লাইব্রেরী, ই-বুকিং, ই-প্রকিওরমেন্ট, ই-ফাইল ট্র্যাকিং ইত্যাদির কাঠামোগত দিক ইতোমধ্যে চলমান পদ্ধতির সাথে অভিযোজন করা হয়েছে।
সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গৃহীত উল্লেখ্যযোগ্য পদক্ষেপসমূহ:
বাস্তবিক অর্থে ‘দিন বদলের সনদ’ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যত উন্নয়নের এক দূরদর্শী চিন্তাপ্রসূত মহাপরিকল্পনা। এর আলোকে ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণের অব্যবহিত পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ -এর নৃশংস ও ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ডের বিচার নিশ্চিত করা হয়েছে, বেশ কয়েকজন প্রধান আসামীর বিচার সম্পন্ন করে রায় কার্যকর করা হয়েছে। ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক অপরাধীদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার প্রয়াস অব্যাহত আছে। এ রায় কার্যকর করার মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের যে কলঙ্কিত ভাবমূর্তি ছিলো তা মোচন করা হয়েছে।
দেশ ও জাতির বহুল প্রত্যাশিত যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে। এরই মধ্যে রায় কার্যকর হয়েছে। সম্পূর্ণ আন্তর্জাতিক মান বজায় রেখে এবং সুনির্দিষ্ট আইন-কানুনের আওতায় থেকে এ বিচার সুসম্পন্ন হচ্ছে। অবশিষ্ট সবগুলো রায় কার্যকরা করা সম্ভব হলে একদিকে যেমন লাখো শহীদের পবিত্র আত্মার প্রতি সুবিচার করা হবে, তেমটি বিশ্বের বুকে বাঙালী একটি নতুন জাতি হিসেবে সম্মানের আসনে অধিষ্ঠিত হবে।
জঙ্গীবাদ ও উগ্র মৌলবাদ দমনে সরকার সদা সচেষ্ট রয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপগুলোর মদদপুষ্ট হরকতুল জিহাদ, জাগ্রত মুসলিম জনতা ইত্যাদি নাম ধরে উগ্র জঙ্গি সংগঠনগুলো দেশের কয়েকটি বিশেষ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বিএনপি আমলে, তাও আবার রাষ্ট্রীয় প্রশ্রয়ে। তাদের শাসনামলে মাদ্রাসা শিক্ষার মতো পবিত্র অঙ্গনকেও জঙ্গী আস্তানায় পরিণত করা হয়েছিলো। অথচ, বর্তমান সরকারের আমলে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার সাথে সাজুয্যপূর্ণ করা হয়েছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার বৈষম্য ঘুচিয়ে সংবিধানের আলোকে সমতার নীতিকে সমুন্নত রাখা হয়েছে।
দক্ষ প্রশাসন গড়ে তোলা ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করা হয়েছে। দেশের শাসন ব্যবস্থায় আমূল সংস্কার সাধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সুশাসন পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল সরকারী কার্যালয়কে ই-গভর্নেন্সের আওতায় ওয়েব পোর্টালভুক্ত করা হচ্ছে। পাসপোর্ট, বিভিন্ন বিল, বিদেশ হতে টাকা পাঠানো, স্বাস্থ্য ও কৃষি তথ্যসহ সকল গুরুত্বপূর্ণ সেবাকে ইন্টারনেট এবং মোবাইল ফোনের মাধ্যমে সহজপ্রাপ্য করা হয়েছে।
ফলে হয়রানি এবং দুর্নীতি কমেছে বহুলাংশে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও মর্যাদা বৃদ্ধি করা হয়েছে, যা সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সরকার আশাবাদী।
মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ কর্মরত ও অবসর প্রস্তুতিমূলক ছুটি ভোগরত মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসর গ্রহণের বয়স ০২ (দুই) বছর বৃদ্ধি করে ৫৯ বছর করা হয়েছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রতিষ্ঠান ও কর্পোরেশনের চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদেরকও অন্তর্ভূক্ত করা হয়েছে।
এছাড়াও, বর্তমান সরকার চঁনষরপ ঝবৎাধহঃং (জবঃরৎবসবহঃ) অপঃ, ১৯৭৪ (অপঃ ঢওও ড়ভ ১৯৭৪) এর ঝবপঃরড়হ-৪ সংশোধনপূর্বক সকল শ্রেণীর গণকর্মচারীর অবসর গ্রহণের বয়স ৫৭ বছর থেকে বৃদ্ধি করে ৫৯ বছরে নির্ধারণ করেছে।
দেশের সকল (৪,৫০১টি) ইউনিয়ন পরিষদে তথ্য ও সেবাকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এক নতুন অধ্যায়ের সংযোজন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে দেশের সকল ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন করেন। ইউএনডিপি’র প্রশাসক এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকড়ীমুকড়ী থেকে এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
এসব ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে গ্রামীণ জনপদের মানুষ খুব সহজে সরকারি র্ফ্ম, নোটিশ, পাসপোর্ট-ভিসা সংক্রান্ত তথ্য, জাতীয় ই-তথ্যকোষ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইন বিষয়ক তথ্য, চাকুরীর খবর, নাগরিকত্ব সনদপত্র, পাবলিক পরীক্ষার ফলাফলসহ অন্যান্য সরকারি সেবা পাবেন। এসব সেবার বাইরে মোবাইল রিচার্জ, মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, ই-মেইল করা, কম্পিউটার কম্পোজ, ফটোকপি, স্ক্যানিং করার সুবিধা রয়েছে এসব তথ্য ও সেবাকেন্দ্রে। সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ডিজিটাল নথি নম্বর চালু করা হয়েছে। ই-ফাইলিং চালু করার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইন্টারনেট আরও সহজলভ্য করার লক্ষ্যে মাননীয় প্রধানন্ত্রীর নির্দেশে ব্যান্ডউইডথের দাম ব্যাপক কমানো হয়েছে ।
জেলা প্রশাসনের সকল সেবা নিয়ে জেলা ই-সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন ২০১১ সালের ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এসব কেন্দ্র উদ্বোধন করেন। জেলা ই-সেবাকেন্দ্র চালু হওয়ার ফলে জনগণের হয়রানি বন্ধ হওয়ার পাশাপাশি সেবা প্রাপ্তিতে সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে।
কৃষি ক্ষেত্রে বিপ্লবাত্মক পরিবর্তন এসেছে। কৃষি কার্ড ও ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে কৃষি পণ্য এবং খদ্যপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, মোবাইলের মাধ্যমে স্বাস্থসেবা ও ডাক্তারী পরামর্শ প্রদান, ইন্টারনেটের মাধ্যমে এমনকি মোবাইল এসএমএসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সকল পাবলিক পরীক্ষার ফল প্রকাশ, কৃষি তথ্য প্রেরণ, ব্যাংকে একাউন্ট খোলা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদেশ হতে প্রবাসী শ্রমিকদের অর্থ প্রেরণ, অনলাইনে পাসপোর্ট, জন্ম-নিবন্ধন সনদসহ বিভিন্ন সরকারী দলিল প্রাপ্তির ব্যবস্থা, সর্বোপরি অবসরভোগীদের পেনশন ও কল্যাণ ভাতা প্রদানসহ অসংখ্য সুযোগ-সুবিধা স্বল্পতম খরচে, কোনরূপ হয়রানি ছাড়াও দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে।
দেশের সকল সার্ভিস ডেলিভারি ব্যবস্থা এর আওতায় আনার লক্ষ্যে সরকারের একটি নিবেদিতপ্রাণ টীম মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্ববধানে কাজ করে চলেছে (প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ.টু.আই. প্রোগ্রাম)। এর সাথে যুক্ত হয়েছে গভর্ণেন্স ইনোভেশন টীম। অদূর ভবিষ্যতে দেশের বিভিন্ন সমস্যা (যেমন যানজট নিরসন) ইত্যাদির ক্ষেত্রেও এই ডিজিটাল সেবা প্রদান প্রক্রিয়া ব্যাপক অবদান রাখবে বলে সরকার আশা করে।
স্থানীয় সরকারকে শাক্তিশালীকরণে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে বর্তমান সরকার। জেলা পরিষদ আইন, ১৯৯৮ (৩০ জুন ২০১০ সালে সংশোধিত) কার্যকর করা হয়েছে। এ আইনের আওতায় উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা-২০১০, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের (দায়িত্ব, কর্তব্য ও আর্থিক সুবিধা) বিধিমালা-২০১০, উপজেলা পরিষদ বাজেট (প্রণয়ন ও অনুমোদন) বিধিমালা-২০১০, উপজেলা পরিষদ (চুক্তি সম্পাদন) বিধিমালা-২০১০ এবং উপজেলা পরিষদ (সম্পত্তি হস্তাস্তর, রক্ষণাবেক্ষন ও ব্যবস্থাপনা) বিধিমালা-২০১০ জারী করা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া, জেলা পরিষদকেও শক্তিশালী করা হচ্ছে।
গণতন্ত্র সুসংহতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতের প্রত্যাশা:
পরিশেষে, একথা সকলের স্মরণ রাখা প্রয়োজন – বাংলাদেশ গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে দেশের ভেতরে সুশাসন ও শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখছে বলেই বর্তমান সরকারের আমলে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা গুরুত¦পূর্ণ পদে আসীন হচ্ছে। হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশের একটি মহিলা পুলিশ কন্টিনজেন্ট প্রশংসনীয় ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সর্বাধিক সংখ্যক শান্তিরক্ষী প্রেরিত হচ্ছে। জাতিসংঘ শান্তিমিশনে দায়িত্বরত বিভিন্ন দেশের পিস-কিপারদের প্রশিক্ষন পর্যন্ত বাংলাদেশে দেওয়া হচ্ছে।
এটি বাংলাদেশের ইতিবাচক বৈশ্বিক ভাবমূর্তির এক অনুপম দৃষ্টান্ত। জাতিসংঘের সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায় কর্তৃক সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের এবং তার জনগণের জন্য এ এক পরম পাওয়া। আর এ সবই সম্ভব হয়েছে সুশান প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার ও সে অঙ্গিকারের সফল বাস্তবায়নের দ্বারা।
সার্বিকভাবে উপরে বর্ণিত কার্যক্রম এবং সাফল্যের কৃতিত্ব বর্তমান সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগ একা দাবী করে না, বরং মাননীয় প্রধানমন্ত্রীর উদারনৈতিক নীতির আলোকে আমরা মনে করি, দেশের সকল জনগণ এ সাফল্যের অন্যতম অনুঘটক। জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বাধীন বর্তমান সরকারই এদেশের মানুষকে এ উন্নয়ন ও সুশাসন প্রক্রিয়ায় নিয়ে যেতে সমন্বয়কের ভূমিকা পালন করছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে আওয়ামীল লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ‘রূপকল্প ২০২১’ এবং ডিজিটাল বাংলাদেশের বাস্তবতাকে উপলব্ধি করে স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ই-গভর্ণেন্স বাস্তবায়নে কারিগরি এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও সংস্থায় এসআইসিটি প্রকল্পের আওতায় সহায়তা প্রদান করা হচ্ছে।
দেশের মূল চালিকাশক্তি কৃষি থেকে শুরু করে শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে একটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। এ লক্ষ বাস্তবায়নে দেশ এবং বিদেশের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
গণতন্ত্রকে সুসংহতকরণের অন্যতম প্রধান ভিত্তিই হচ্ছে এই সুশাসন। যুদ্ধাপরাধী ও বাংলাদেশের চেতনায় বিশ্বাস করেনা এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অনুগত নয় – এমন দুষ্টচক্র ব্যতীত সকল মত ও দলের অনুসারীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া ছাড়া আর কোন বিকল্প এই মূহুর্তে আমাদের সামনে নেই। এমনটিই হয়তো আমাদের জাতির পিতা এবং তাঁর সহকর্মীগণ চেয়েছিলেন যে, একটি অবিভক্ত সমাজ এবং অবিভক্ত রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁদের ভবিষ্যত প্রজন্ম মুক্ত স্বদেশ নিয়ে বেড়ে উঠবে।
এ প্রক্রিয়াকে আমরা বহুদূর এগিয়ে নিয়ে যেতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃতে সকলে এক সাথে উন্নতির পানে দেশকে নিয়ে যাবো, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। এই আমাদের স্বপ্ন। এ স্বপ্নকে সফল করে তুলতে সকলের সহযোগিতা এবং সুচিন্তিত পদক্ষেপ আজ একান্ত প্রয়োজন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
লেখক: এইচ টি ইমাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এডভাইজর
– এই লেখাটি ইমেইলে প্রাপ্ত সরাসরি কোন রকম এডিটিং ছাড়াই প্রকাশ করা হলো, মতামত লেখকের নিজস্ব, এর জন্য সম্পাদক কোন ভাবেই দায়ী নন।