বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

বিএনপির সাথে গোপন বৈঠকে অংশ নিতে সৈয়দ আশরাফ এখন লন্ডনে

বিএনপির সাথে গোপন বৈঠকে অংশ নিতে সৈয়দ আশরাফ এখন লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে এসেছেন। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিকাল ৪ টায় হিথ্রো বিমানবন্দরে এসে পৌছান তিনি।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী মন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান। সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডনে পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন ও যুক্তরাজ্য আওয়ামীলীগের নেতা কর্মীদের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

তবে গোপনীয়ভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছেলে তারেক জিয়ার সাথে বৈঠক হতে পারে বলে জানা যায়। এই গোপন বৈঠক ঈদের পরপরই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য বিএনপি ও আওয়ামীলীগের কয়েকজন নেতার কাছ জানা যায়্

বিমান বন্দরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, শাহ আজিজুর রহমান, আবুল হাশেম, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী , সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক সারব আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুগ্ম সম্পাদক আজহারুল হক সিপার, আফসর খান সাদেক।

এছাড়াও যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সম্পাদক জামাল খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছায়াদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক মিয়া আখতার হোসেন ছানু, তরুণলীগ সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক এনামুল কবির, ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার কবির প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026