রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬

ইতালীতে বিএনপি নেতাকর্মী ও ক্ষুব্ধ প্রবাসীদের ধাওয়া খেলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ইতালীতে বিএনপি নেতাকর্মী ও ক্ষুব্ধ প্রবাসীদের ধাওয়া খেলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্ষুব্ধ প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের হাতে ধাওয়া খাওয়ার পর এবার ইতালীতে ক্ষুব্ধ প্রবাসীদের ধাওয়া খেয়ে হোটেলের লবি থেকে দৌঁড়ে নিজের স্যুইট রুমে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সকাল ৯ টার দিকে ইতালীর মিলানে এঘটনা ঘটে।

ইতালীর মিলানে অনুষ্ঠিতব্য এক্সপো মিলানো-২০১৫ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশে হোটেল লবিতে এলে আকস্মিকভাবে ক্ষুব্ধ প্রবাসী ও বিএনপি নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ধাওয়া খেয়ে লবি থেকে বিক্ষোভরত প্রবাসীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশেষে তিনি সেখান থেকে নিজের রুমে দৌঁড়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন। এ ঘটনার পর বাণিজ্যমন্ত্রী মিলান মহানগর পুলিশের প্রহড়ায় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর এক্সপো মিলানো-২০১৫ উপস্থিত হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026