বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭

পারিবারিক নির্যাতন বন্ধে ব্রিটিশ পুলিশের নতুন পদক্ষেপ

পারিবারিক নির্যাতন বন্ধে ব্রিটিশ পুলিশের নতুন পদক্ষেপ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ড এবং ওয়েলসে প্রতি সপ্তাহে অন্তত দু জন মহিলা বর্তমান অথবা সাবেক পার্টনারের হাতে নির্যাতেরন শিকার হয়ে মারা যান। আর তাই ডমেস্টিক বা গৃহে নারী নির্যাতন বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ।

গৃহ নির্যাতনের শিকার মহিলাদের সেবাদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসারদের জন্য কলেজ অব পুলিসিং থেকে দ্যা অথোরাইসড প্রফেশনাল প্র্যাক্টিস সংক্ষেপে এপিপি নামে একটি নির্দিষ্ট গাইড লাইন ইস্যু করা হয়েছে। তাতে গৃহ নির্যাতনের মামলা পরিচালনাকারী অফিসারদের নির্যাতনের শিকার মহিলার স্বাক্ষ্যের উপর নির্ভরতা কমিয়ে যথাযথ প্রমাণের উপর জোর দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ডমেস্টিক এবিউস বন্ধে পুলিশের নতুন গাইড লাইনকে স্বাগত জানিয়েছে উইমেন্স এইড। এ সংস্থাটির মতে, ডমেস্টিক এবিউস কখনো কখনো জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়ায়। এভাবে জীবন-মরণ সমস্যা হিসেবেই ডমিস্টিক এবিউসকে বিবেচনা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছে উইমেন্স এইড।

নতুন গাইডলাইনে গৃহনির্যাতনের শিকার মহিলার মামলার জন্য বিশেষ একটি চেকলিস্ট প্রদান করা হয়েছে। সেই অনুযায়ী গৃহ নির্যাতনের শিকার মহিলাদের মামলা গ্রহণের ক্ষেত্রে নির্যাতনের প্রমাণ এবং ধরণ যথাযথভাবে সংরক্ষণ করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পুলিশ স্টেশনে সেল হ্যান্ডলার এবং কাউন্টার স্টাফদেরও এ চিকলিস্ট মানতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026