বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭

বিমান এর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের চুক্তি স্বাক্ষর

বিমান এর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের চুক্তি স্বাক্ষর

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের পতাকাবাহি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে বৃটেনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে বিমান এর পক্ষে প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং প্রেস ক্লাবের পক্ষে সংগঠনের সভাপতি নবাব উদ্দিন নবায়নকৃত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এরপর এতে অনুস্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইউকে অফিসের রিজার্ভেশন এন্ড টিকেটিং কর্মকর্তা মনসুর আলী তুহিন এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী।

এই কর্পোরেট চুক্তির ফলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সকল স্থায়ী, দাতা ও জীবন সদস্যরা বিমান ভ্রমনের ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করবেন। চুক্তি স্বাক্ষরের পর এক প্রতিক্রিয়ায় বিমান-এর জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, এই দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক দিনকে দিন শক্তিশালী হচ্ছে। আগামীতেও বিলাতের বাংলা মিডিয়ার সাথে বিমানের সম্পর্ক আরো সুসংহত ও সুদৃঢ় হবে বলে আমি আশাবাদি।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি নবাব উদ্দিনও একই আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের পতাকাবাহি প্রতিষ্ঠান বিমান এর সাথে প্রবাসীদের সম্পর্ক আত্মার ও আবেগের। এমন একটা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশীপ গড়ে তুলতে পেরে আমরা গৌরব বোধ করছি।

চুক্তি স্বাক্ষরকালে আরো উপস্থিত ছিলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, বিজনেস এন্ড ইনোভেশন সেক্রেটারী আমিরুল ইসলাম চৌধুরী, গভর্নেন্স এন্ড পলিসি সেক্রেটারীসৈয়দ মনসুর উদ্দিন, এমপ্লয়বিলিটি এন্ড ট্রেনিং সেক্রেটারী মতিউর রহমান চৌধুরী, ফ্যাসিলিটিজ সেক্রেটারী ছালেহ আহমদ, ইভেন্টস্্ সেক্রেটারী তৌহিদ আহমদ, ইনফরমেশন এন্ড টেকনোলোজী সেক্রেটারী মোহাম্মদ সোবহান এবং কমিউনিটিজ সেক্রেটারী আহাদ চৌধুরী বাবু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026