শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদি আরবের সাথে মিল রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। সকাল ৯টায় দক্ষিণ সুরমার ইক্বরা একাডেমীতে অর্ধশতাধিক মুসল্লি ঈদ জামাত আদায় করেন।
এতে ইমামতি করেন মুফতি ইয়াহইয়া। আর খুতবা পাঠ করেন-জুবায়ের আহমদ কুর্শি। ঈদের জামাত শেষে তারা পশু কোরবানীও দেন। ঈদ পালনকারী জনৈক মুসল্লি জানান, গত কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাত আদায় করছেন।