বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮

ধর্মীয়ভাবে লন্ডনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

ধর্মীয়ভাবে লন্ডনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা

শীর্ষবিন্দু নিউজ: আজ ১০ জিলহজ, বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে লন্ডনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা ।

প্রতি বছরের ন্যায় এবারও সৌদিআরবের সাথে মিল রেখে লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে খুশির ঈদ। পবিত্র ঈদ উল আযহা।

এই ঈদে লন্ডনে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ইস্ট লন্ডন মসজিদে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে এক ঘন্টা পরপর ৫ট জামাতে ঈদের নামাজ আদায়ের কথা জানান মসজিদ কতৃপক্ষ।

এছাড়াও ব্রিকলেন জামে মসজিদে সকাল আটটা থেকে শুরু হয়ে পরপর চারটা জামাতের কথা কথা জানান মসজিদ কতৃপক্ষ।

স্থানীয় প্রায় শতাধিক মসজিদে পরপর কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানান বিভিন্ন মসজিদ কতৃপক্ষ।

ত্যাগের আহ্বান নিয়ে শুক্রবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদ উল আযহা। যে উৎসবে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বলি দেওয়া ইসলামের শিক্ষা। মুসলমানদের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসব বাংলাদেশে পরিচিত কোরবানির ঈদ নামে।

দেশের মতো লন্ডনে কোন খোলা জায়গায় কোরবানীর অনুমতি না থাকায় প্রবাসীরা বিভিন্ন মুদি দোকানে ভেড়ি, খাসি, গরুসহ কোরবানীর জন্য তাদের অর্ডার দিয়ে দিয়েছেন। ঈদের প্রথম জামাতের পরপরই জবাই শুরু হবে বলে জানিয়েছেন বিভিন্ন গ্রোসারী ব্যবসায়ীরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026