শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫

নিরীহ আলেমদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই

নিরীহ আলেমদের রক্তের বিনিময়ে বাংলার জমিনে কালেমার পতাকা উড়বেই

শীর্ষবিন্দু নিউজ: ইসলাম ও মানবতার বিরুদ্ধে অবস্থানকারী কোন অপশক্তির স্থান মুসলমানের বাংলাদেশে হবে না। পূর্ব লন্ডনের ওয়াটার লিলিতে হেফাজতে ইসলাম ইউরোপ আয়োজিত এক সমাবেশে কথাগুলো বলছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা জুনায়েদ আল হাবীব। মাওলানা জুনায়েদ গত ১২ জুন বুধবার হেফাজতে ইসলাম ইউরোপ আয়োজিত বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

হেফাজতে ইসলাম ইউরোপের আমীর প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুফতি শাহ সদর উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও মাওলানা জাবির আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা এম এ মালেক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল কাদির সালেহ, বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা আব্দুল মুনিম চৌধুরী, হাফিজ মাওলানা ফুজায়েল আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা আব্দুর রব, মাওলানা এ কে এম সিরাজুল ইসলাম, কবি দবিরুল ইসলাম চৌধুরী, মুফতি আব্দুল মুনতামিক, মুফতি আজিম উদ্দিম, মাওলানা শাহ মিজানুল হক, অনলাইন এক্টিভিস্ট শাহ আলম, লিয়াকত সরকার, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা তাযিদুল ইসলাম, আখতার হোসেন কাউসার প্রমূখ।

মাওলানা জুনায়েদ হাবিব সরকারকে হুশিয়ারী দিয়ে বলেন, রাতের অন্ধকারে বাতি বন্ধ করে গুলি চালিয়ে নিরীহ আলেম উলামা হত্যা করে ভাবেন না হেফাজতে ইসলামকে ভয় পাইয়ে দিয়েছেন। হেফাজত বানের পানিতে ভেসে আসেনি। এ নির্মম বর্বরতার বিচার বাংলার জমিনে হবেই। তিনি বলেছেন নিরীহ আলেম উলামার রক্ত যে জমিনকে রক্তিত করা হয়েছে সে  জমিনে কালেমার পতাকা উড়বেই।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব শাপলা চত্তরের ঘটনাকে ইতিহাসের জগন্যতম বর্বরতা উল্লেখ্য করে বলেন, হেফাজত নেতাকর্মীরা জায়নামাজ তাসবীহ হাতে নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের বুকে বুলেট চালানো হয়েছে। যারা এ বর্বরতা চালিয়েছেন এবং হুকুম দিয়েছেন তাদের পরিচয় আমরা জেনেছি। বাংলার জমিনে তাদেরও বিচারের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আল্লামা বাবু নগরীর মত প্রবীন ব্যক্তিত্বকে রিমান্ডে নিয়ে চিরদিনের জন্য তাকে পঙ্গু করে দিয়ে সরকার প্রমান করেছে ইসলাম ও মানবতার বিরুদ্ধে সবচেয়ে ঘৃনিত অপশক্তি হলো আওয়ামলীগ। তিনি বলেন, হেফাজতে ইসলাম বানের পানিতে ভেসে আসেনি। কওমী মাদ্রসার ছাত্রদলের এখন পরীক্ষা তাই সরকার বলছে আমরা নাকি শেষ। তমে মনে রাকবেন কারা শেষ হয়েছে সেটা সময় হলে বুঝিয়ে দেয়া হবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026