রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯

মুসলমানদের সন্তান কুরবানি দিতে বললেন বিজেপি এমপি

মুসলমানদের সন্তান কুরবানি দিতে বললেন বিজেপি এমপি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  মুসলমানদের অন্যতম ধর্মীয় কর্তব্য পশু কোরবানি নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন এক বিজেপি নেত্রী। বিজেপির মধ্য প্রদেশের ইন্দোরের সাংসদ ঊষা ঠাকুর মন্তব্য করলেন ঈদুল আজহায় নিষ্পাপ পশুদের কোরবানি বন্ধ করুক মুসলিমরা।

এবার পশু কুরবানি বন্ধ করে নিজ সন্তানদের কুরবানি দিতে মুসলমানদেরকে পরামর্শ দিয়েছেন বিজেপি নেত্রী ও মধ্য প্রদেশের ইন্দোরের সংসদ সদস্য ঊষা ঠাকুর। তার পরামর্শ, ঈদ উল আজহায় নিষ্পাপ পশুদের কুরবানি বন্ধ করুক মুসলিমরা। নিরীহ পশুদের বদলে নিজের সন্তানদের কুরবানি দিক!

তিনি বলেন, ঈদ উল আজহার দিনে আসলে পুত্রের কুরবানি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যা ছাগল দিয়ে প্রতিস্থাপিত করা হয়। যদি বলিদান দিতেই হয় তাহলে নিজ পুত্রের বলিদান দেওয়া উচিৎ। তার বদলে নিরীহ পশুদের বলিদান দেওয়ার অধিকার কারোর নেই, বলছিলেন ঊষা ঠাকুর।

তিনি আরো বলেন, যে সমস্ত মুসলিম ভাইরা নিজেদের পোষ্য জন্তুদের কুরবানি থেকে বিরত থেকেছেন আমি তাদের অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি আমরা যদি কাউকে জন্ম দিতে না পারি, কারোর প্রাণ নেওয়ার অধিকার আমাদের নেই। এই নীরিহ জন্তুরাও ঈশ্বরের সৃষ্টি।

তবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ছাগল বলিদান করে এবং অন্যান্য সময় যে অসংখ্য প্রাণী বধ করে তা কোন যুক্তিতে করে তার কোনো ব্যাখ্যা দেননি এই হিন্দু মৌলবাদী নেতা। এর আগে মুসলিমদের পূজোর প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন ঊষা ঠাকুর।

তবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা ছাগল বলিদান করে এবং অন্যান্য সময় যে অসংখ্য প্রাণী বধ করে তা কোন যুক্তিতে করে তার কোনো ব্যাখ্যা দেননি এই হিন্দু মৌলবাদী নেতা। এর আগে মুসলিমদের পূজোর প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন ঊষা ঠাকুর। তার দাবি, কোরআনের মতে মূর্তি পুজো নিষিদ্ধ, তাই মুসলিমদেরও পুজো প্যান্ডেলে প্রবেশের অধিকার নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026